প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে সমাবেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

অতীতের কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকারের দাবি পূরণে সত্যিকার অর্থে কেনো আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। ফ্রান্সের প্যারিসে মৌলিক ও সাংবিধানিক অধিকার ভোটাধিকারের দাবিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

প্যারিসের বাংলাদেশ দূতাবাসের সামনে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স আয়োজিত সমাবেসে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল খায়ের লস্কর। সংগঠনের সেক্রেটারি ইমরান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কমিউনিটি ব্যক্তিত্ব মুহাম্মদ নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া, আইসা পরিচালক ওবায়দুল্লাহ কয়েছ, অনলাইন একটিভিস্ট মীর জাহান, ইউরো বার্তা সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলাম, বরিশাল কমিউনিটি সেক্রেটারি মনিরুল ইসলাম, এটিএন বাংলা রিপোর্টার রাবেয়া আক্তার সুবর্না, সাংবাদিক নয়ন মামুন, ইডনি মুসলিম উদ্দিন, সাংবাদিক মো. আব্দুল মালিক হিমু, সাংবাদিক এনায়েত হুসেন সুহেল, কার্যনির্বাহী সদস্য ফারিয়া মাহবুবা আলম, বন্ধন পরিচালক শিউলি গিয়াস, ট্রেজারার আরিফুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব জিয়া উদ্দিন চৌধুরী, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

এছাড়া ফরাসি ভাষায় বক্তব্য রাখেন শুভেচ্ছা শেখ। এসময় দেশত্ববোধক গান পরিবেশন করে প্যারিস শিল্পীর গোষ্ঠীর সদস্যরা।

বক্তারা বলেন, ফ্যাসিবাদ-বিরোধী গণঅভ্যুত্থানে বিদেশে বাংলাদেশিরা বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশের জন্য রাস্তায় নেমেছিল, প্রায়শই যথেষ্ট ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। তৎকালীন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কর্তৃক আরোপিত ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রতিক্রিয়ায় রেমিট্যান্স বন্ধ আন্দোলন সংগঠিত করে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা শেষ পর্যন্ত এই বিদ্রোহকে ইন্ধন জোগায়। ফ্রান্সে, বাংলাদেশি সম্প্রদায় প্লাস দো লা বাস্তিল, প্লাস দো লা নেশন এবং প্লাস দো লা রিপাবলিক-এ প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছিল। সর্বশেষ ঐতিহাসিক প্লাস দো লা রিপাবলিক একটি প্রতীকী বাংলাদেশে রূপান্তরিত হয়েছিল, যেখানে ৫,০০০ এরও বেশি প্রবাসী এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছিলেন। তারা বাংলাদেশে তাদের আত্মীয়–স্বজন এবং বন্ধুবান্ধবদেরও অটল সমর্থন এবং উৎসাহ প্রদান করেছিলেন যারা পরিবর্তনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

যারা নিপীড়ন ও অবিচার থেকে মুক্তির লক্ষ্যে প্রাণ হারিয়েছেন এবং যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের ত্যাগকে চির কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন বক্তারা। তাদের বীরত্বপূর্ণ প্রচেষ্টাকে শ্রদ্ধা জানান।

প্রবাসীরা মনে করেন এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা যা কেবল সমৃদ্ধই নয় বরং আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমতা সুশাসন উপভোগ করবে জনগণ ।

বক্তরা আরও বলেন, এবার যদি প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা না হয় তাহলে আর কখনো হয়তো করা হবে না। সুতরাং এমন গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের ন্যায্য ভোটাধিকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেই দিতে হবে।

প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা দেখতে চায়। প্রবাসীদের ভোটার তালিকা বাংলাদেশের সাথে একযোগে ভোট প্রদান সুযোগ করে দিতে হবে। 
সমাবেশ শেষে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল লিখিত স্মরকলিপি পশে করেন।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর