কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের উপস্থিতিতে প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর কুয়ালালামপুরের জি টাওয়ার হোটেলের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তৃতার শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলস কাজ করছে।’

বক্তৃতায় আনোয়ারুল ইসলাম প্রবাসীদের ভোটদানের প্রক্রিয়া বর্ণনা করেন। তিনি জানান, প্রবাসীদের ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল-ভোটার হিসেবে আবেদন এবং নিবন্ধনের সুযোগ রাখা হচ্ছে। প্রবাসী ভোটাররা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। এরপর প্রবাসীদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট প্রদান করে  নির্বাচন কমিশন প্রদত্ত নির্ধারিত খামে ব্যালট পেপার পোস্ট করবেন, যা সংশিষ্ট রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে। ভোটাররা তার ব্যালট কোথায় যাচ্ছে তা অনলাইনে ট্র্যাকিং করে দেখতে পারবেন বলে তিনি জানান।  তিনি এ প্রক্রিয়ায়  প্রবাসীদের  সহযোগিতা কামনা করেন।

মো. আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ ভোটার প্রবাসে আছেন। আগামী নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে কমপক্ষে ১ কোটি প্রবাসীর ভোট কাস্টিং করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।’

ভারপ্রাপ্ত হাইকমিশনার তাঁর বক্তৃতায় প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের সুযোগ দেওয়ার জন্য ও ভোটদান প্রক্রিয়া বিষয়ে মতবিনিময়ের জন্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সকল প্রকার প্রচার-প্রচারণা চালাবে বলে তিনি জানান।  

পরে নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর