ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যায়নরত পুরোনো শিক্ষার্থীরা। নবীনদের বরণ করে নিতে এবং তাদের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির দেওয়ান টাকলিমাত হলরুমে অনুষ্ঠিত হলো জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম)।
বিএসএইউপিএমের সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সেলিম। উপস্থাপনায় ছিলেন রাইসা ও উৎসব।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং বিশ্ববিদ্যালয়ের অ্যানথেম। এরপর নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও উপহার।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই পর্বে ছিল মনমাতানো সংগীত ও নৃত্য পরিবেশনা।

সংগীত পরিবেশনায় অংশ নেন ইভান, আদনান, সৈকত এবং জনপ্রিয় সংগীত শিল্পী তাসনিম জান্নাত নিঝু।

নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন সুমরিন, ফাহাদ, নওহা ও ফাহমিদা।

অনুষ্ঠানটি সমন্বয় করেন ঐশী, সামিরা, আভাস, তানভীর, বাশার, সালমান ফারসি ও রাহাত।

অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল প্রাণ মালয়েশিয়া এসডিএন বিএইচডি এবং বিএসএইউপিএম অ্যালুমনি প্যানেল। অ্যালুমনি প্যানেল থেকে উপস্থিত ছিলেন নিপ্পন, মুগ্ধ, বশির, নিহাদসহ অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সদস্যরা। সংগঠনের উপদেষ্টা এস এম আশিবুর হাসনাত সাদী তাদের সম্মাননা জানিয়ে ক্রেস্ট প্রদান করেন।

১৯৯৭ ইউপিএম প্রতিষ্ঠার পর থেকেই বিএসএইউপিএম ইউপিএম-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মানবপাচারের জটিলতা নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে দক্ষিণ কোরিয়ার সাংকংহে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী...
বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই...
দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে ইয়াবাসহ আটকের পর তার স্বজনেরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ওই যুবকের স্বজনদের সঙ্গে এলাকাবাসীর হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬১টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক (এসআই) আলতাব হোসনেকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা-পুলিশ। এ নিয়ে...
লোডিং...

এলাকার খবর