মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ

ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে মার্কিন ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।

 

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে প্রবাসীদের পাসপোর্ট ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারের উল্লেখযোগ্য পরিবর্তনের কারণে এই সমন্বয় করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি থেকে এই নতুন ফি কার্যকর হবে।

গত ১৬ জানুয়ারি কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ই-পাসপোর্টের সরকারি ফি ও ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বাবদ আদায়যোগ্য ১০ শতাংশ সারচার্জের বিপরীতে মার্কিন ডলার ও মালয়েশিয়ান রিঙ্গিতের বিগত ৬ মাসের গড় বিনিময় হার অনুযায়ী মালয়েশিয়ান রিঙ্গিতে ফি পুননির্ধারণ করা হয়েছে।

সংশোধিত ফি

সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ১৬৪ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ১৪০ রিঙ্গিত।

৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ২৭৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ২৩৩ রিঙ্গিত।

৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।

৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত।

 

অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)

৪৮ পাতা (৫ বছর মেয়াদি): ৫৪৫ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৪৬৫ রিঙ্গিত।

৪৮ পাতা (১০ বছর মেয়াদি): ৬৮১ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৫৮০ রিঙ্গিত।

৬৪ পাতা (৫ বছর মেয়াদি): ৮১৭ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৬৯৫ রিঙ্গিত।

৬৪ পাতা (১০ বছর মেয়াদি): ৯৫৩ রিঙ্গিতের পরিবর্তে এখন দিতে হবে ৮১০ রিঙ্গিত।

 

ইএসকেএল সার্ভিস চার্জ

এছাড়া ই-পাসপোর্টের জন্য নিয়োজিত আউটসোর্সিং প্রতিষ্ঠান ইএসকেএলে আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীদের ৬০ রিঙ্গিত দিতে হবে।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর