কাতারের বাংলাদেশ স্কুল ও কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও কেজি-১ থেকে একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী, চার হাউজ ও দুই শিফটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৬৯ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

 

 

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

কাতারে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ মাশহুর উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়ে অত্যন্ত উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ অনুষ্ঠান হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও কেজি-১ থেকে একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী, চার হাউজ ও দুই শিফটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৬৯ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দুই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম পর্ব শুরু হয় বিকেল সাড়ে ৩টায়। মাগরিবের বিরতির পর সন্ধ্যা ৬টায় দ্বিতীয় পর্ব শুরু হয়। 
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্কুল গভর্নিং বডির চেয়ারম্যান ও রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান ও তার সহধর্মিনী সাবিহা রহমান। তাদের স্বাগত জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম. আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ চৌধুরী ও গভর্নিং বডির সদস্যরা।

স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.টি.এম. আসাদুজ্জামান। গভর্নিং বডির  পক্ষ থেকে অতিথির ধন্যবাদ জ্ঞাপন করেন অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের আহবায় ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ চৌধুরী।

কাতারে বাংলাদেশ মাশহুর উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। ছবি: বিজ্ঞপ্তি

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– দূতাবাসের মিশন উপ-প্রধান মোহাম্মদ ওলিউর রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ, গভর্নিং বডির সদস্যরা, সিআিইপিরা, পিটিএ সদস্যরা, অভিভাবকরা ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা।

সাংস্কৃতিক কমিটির প্রধান জুলফিকার আজাদের তত্ত্বাবধানে আলোচনা পর্ব, পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সাদিয়া সুলতানা, শিক্ষক ও মো. তাফসির উদ্দিন ও ছাত্রছাত্রীরা।

জুলাই যোদ্ধাদের উৎসর্গ করে পরিবেশিত দুই ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নাটিকা, আবৃত্তি, গান, ছোটদের নাচ – যা দর্শকনন্দিত হয়।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর