কাতারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে। রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্য, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য, বাংলাদেশ এমএইচএম স্কুল ও কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা–কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

সকালে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। এ শহীদ বেদিতে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা–কর্মচারী, তাদের পরিারের সদস্যরা এবং কমিউনিটি নেতারা পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং মহান ভাষা আন্দোলনসহ মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপরে মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো মহান ভাষা আন্দোলনের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে অপরাহ্নে আয়োজিত অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মহান ভাষা আন্দোলনে শহিদসহ মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্যের ওপর আলোচনায় রাষ্ট্রদূত বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচিত হয়, যার ফলে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এছাড়াও রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে সদ্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সকলকে যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য আহ্বান জানান। পরিশেষে আমন্ত্রিত সকল অতিথিদের ইফতার ও নৈশভোজ পরিবেশনার মাধ্যমে আপ্যায়িত করা হয়।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান...
রাশিয়ার মস্কোতে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক কোরের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে ১৫০ জনের...
কাতারে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ মাশহুর উল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা...
জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর