সফলতার দশকপূর্তিতে অ্যাড্রেস গেটওয়ের মেগা অফার

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

কাতারে ব্যবসা প্রতিষ্ঠা ও করপোরেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাড্রেস গেটওয়ে বিজনেস সার্ভিসেস তাদের সফলতার এক দশক পূর্তি উপলক্ষে ‘মেগা প্রমোশন ২০২৬’ ঘোষণা করেছে। এ উপলক্ষে গ্রাহকদের জন্য রাখা হয়েছে একটি সম্পূর্ণ নতুন চেরি অ্যারিজো ৫ গাড়ি জয়ের সুযোগ।

সম্প্রতি নিজ প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২০ জুন থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই বিশেষ প্রচারণা চলবে। এ সময়ে যোগ্য সেবার বিপরীতে প্রতি ১ হাজার কাতারি রিয়াল ব্যয়ে গ্রাহকরা একটি করে র‌্যাফেল কুপন পাবেন। কুপনের মাধ্যমে লাকি ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬।

সাংবাদকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অ্যাড্রেস গেটওয়ে বিজনেস সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামসির হামজা বলেন, “কাতারে আমাদের সফল ১০ বছরের পথচলা সম্ভব হয়েছে গ্রাহক, অংশীদার ও সহকর্মীদের আস্থা এবং সহযোগিতার কারণে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই আমরা এই মেগা প্রমোশনের আয়োজন করেছি।”

তিনি বলেন, “গত এক দশকে আমরা হাজারো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানকে কাতারে ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা করেছি। আগামী দিনগুলোতেও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও মানসম্পন্ন সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোম্পানি গঠন, পিআরও সেবা, ডকুমেন্ট প্রসেসিং, লাইসেন্সিং সহায়তা এবং ব্যবসায়িক পরামর্শ সেবা প্রদান করে আসছে। কাতারের ব্যবসায়িক খাতে একটি বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে অ্যাড্রেস গেটওয়ে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির মতে, ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মেগা প্রমোশন গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্ব বিকাশে তাদের অঙ্গীকারেরও প্রতিফলন।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেত থেকে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে রয়েছে...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর