বার্লিনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম

সুদূর জার্মানিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বার্লিনে বর্ণাঢ্য এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল নানা উৎসবমুখর কার্যক্রম, যা উপস্থিত সবার হৃদয়ে দেশের ঈদের আবহকে নতুন করে জাগিয়ে তোলে।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে একে একে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা। 

ছোট-বড় সবার মধ্যে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস। অনেকেই ঐতিহ্যবাহী পাঞ্জাবি, শাড়ি ও সালোয়ার-কামিজ পরে উপস্থিত হন, যেন প্রবাসের মাটিতে তৈরি হয়েছিল ছোট্ট এক বাংলাদেশ।

শিশুদের হাসি-আনন্দে মুখর ছিল পুরো পরিবেশ। বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে ছিল হাসি, উল্লাস আর আনন্দে ভরপুর।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মকে নিজেদের শিকড়, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করতে তাদের এই আয়োজন। তারা জানান, নতুন প্রজন্মের সন্তানরা যেন জানতে পারে আমরা কোথা থেকে এসেছি এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্ক।

অতিথিরা জানান, এই মিলনমেলা তাদেরকে দেশের ঈদের কথা মনে করিয়ে দিয়েছে। প্রবাসের কর্মব্যাস্ত জীবনের মাঝে এই ধরনের আয়োজন সকলকে উজ্জীবিত করে এবং কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর