কাতারে বিরকাতুল আওয়ামীরে আল মদিনা হাইপার মার্কেটের শাখা উদ্বোধন

আপডেট : ০৫ মে ২০২৬, ০৪:১১ পিএম

বাংলাদেশি পণ্যের বিশ্ববাজারের অবস্থান তৈরি ও বিপুল কর্মসংস্থানের লক্ষে পিক-কুইক গ্রুপের শাখা প্রতিষ্ঠান আল মদিনা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো কাতারের রাজধানী দোহা থেকে পঁচিশ কিলোমিটার দূরে নতুন শিল্পনগরী বিরকাতুল আওয়ামীরে। কমিউনিটির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বত্ত্বাধিকারী পিক কুইক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন আলী ও তার সন্তান তরুণ উদ্যোক্তা আহমেদ আলী। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ব্যবসায়ী সুহেল আহমেদ, আশফাক উদ্দিন মামুন, কমিউনিটির  সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বাংলাদেশ স্কুল ও কলেজের গভর্নিং বডির  প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, কলেজের বিদ্যুৎসাহী সদস্য আমিনুল হক, প্রতিষ্ঠাতা সদস্য শাহ জাহান সাজু, বতর্মান ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান, সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, জুলফিকার আজাদ, শিক্ষক  তাফসির উদ্দীন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, নাজমুল হোসেন, তৈয়বুর রহমান। এসময়, পিক কুইক গ্রুপের কর্মকর্তারা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিল।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানে মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইউসুফ মিয়া।

আল মদিনা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে এই শাখায় নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি, টাটকা শাক-সবজি, মাছ-মাংস থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইল পণ্যের ওপর দেওয়া হচ্ছে মাসব্যাপী বিশেষ ছাড়। সাশ্রয়ী মূল্যে দেশি-বিদেশি মানসম্মত পণ্য এক ছাদের নিচে পাওয়ায় প্রথম দিনেই ক্রেতাদের মধ্যে দেখা গেছে বিপুল উদ্দীপনা।

আল মদিনা হাইপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ আলমগীর হোসেন আলী বলেন, ‘গ্রাহকদের আস্থার প্রতি সম্মান রেখেই বিরকাতুল আওয়ামীরে এই শাখাটি চালু করা হয়েছে। উন্নত সেবার পাশাপাশি সেরা মানের পণ্য সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।’

মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট...
জাপানের সম্ভাবনাময় শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বৃদ্ধি এবং উভয় দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিজুওকা শহরের ঐতিহ্যবাহী ‘গ্র্যানশিপ’ কনভেনশন সেন্টারে আজ...
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বাংলাদেশ ফুটবল ক্লাব মালয়েশিয়ার (বিডিএফসি-মালয়েশিয়া) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক রাফিজ রহমান রাসেল ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর