প্রবাসে ঈদের আনন্দ: কোপেনহেগেনে কোরবানি ও মাংস বিতরণ

আপডেট : ০১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির অংশগ্রহণে কোরবানি ও মাংস বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক। সংগঠনটির উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এ বছর শতাধিক পরিবারের কোরবানি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি কোরবানির মাংস সংগ্রহ করে তা বিতরণ করা হয়েছে মুসলিম পরিবারে।

আয়োজকদের মতে, পুরো কার্যক্রমটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে সম্পন্ন হয়। আগত অতিথিদের জন্য ঈদ স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া শিশুদের জন্য ব্যবস্থা করা হয় বিশেষ ঈদ উপহারের।

সার্বিক আয়োজনের ব্যাপারে আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম ডেনমার্কের সভাপতি মো. রাকিবুল ইসলাম বলেন, ‘কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের শিক্ষা পাওয়া যায়। প্রবাসে বসবাসকারী মুসলমানদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শরিয়াহসম্মত পরিবেশে কোরবানির ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। কমিউনিটির সহযোগিতায় প্রতিবছর এই কার্যক্রম আরও ব্যাপক হচ্ছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক শামসোদ্দোহা ইয়াকিন বলেন, ‘ঈদের মূল চেতনা হলো পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক ও ঐক্যবদ্ধ সমাজ গঠন করা। এই প্রেক্ষিতে আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক-এর উদ্যোগে আয়োজিত কোরবানি সেবা ও ঈদ অনুষ্ঠান প্রবাসী মুসলিম সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ইসলামিক চর্চাকে আরও সুদৃঢ় করেছে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করেছে।’

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত মুসলিম পরিবারের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হয়। তারা এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য সকল স্বেচ্ছাসেবক, দাতা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেন শরিফুল হাসান পিনু, শহিদুল ইসলাম টিপু, আবু বকর, রাশেদুল আলম, রফিক মোল্লা প্রমুখ।

চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর