ডেনমার্কে বাংলা‌দেশ অ্যাসোসিয়েস‌নের সামার গ্রিল ফেস্ট অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

ইউরোপে এখন দার‌ুণ সামার চল‌ছে। সামার বা গ্রীষ্মকালকে ঘি‌রে প্রকৃ‌তি সে‌জে‌ছে বর্ণাঢ‌্য রূ‌পে। আর মানু‌ষে মে‌তে‌ছে নানা উৎসব আ‌য়োজ‌নে। সামা‌রের এই সময়ে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নি‌য়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্ক আ‌য়োজন ক‌রে‌ছে সামার ফেস্টিভ্যাল ও গ্রিল ফেস্ট। 

গত ২৫ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‌ডেনমা‌র্কের রাজধানী কোপেনহেগেনের বেলাহয় ইসলামিক কালচারাল সেন্টার মাঠে  দিনব্যাপী অনুষ্ঠিত এই আয়োজনে  প্রবাসী বাংলাদেশিরা প‌রিবার–প‌রিজন নি‌য়ে অনন‌্য এক মিলনমেলায় মে‌তে ওঠে। ফে‌স্টিভ‌্যা‌লে শত শত ডেনমার্ক প্রবাসী বাংলা‌দেশি ছাত্র-ছাত্রী, কর্মজীবী, ব‌্যবসায়ীরা প‌রিবার–প‌রিজন নি‌য়ে অংশ নেন। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও একদিনের জন্য সবাই যেন ফিরে পান একটু  বাংলাদেশ।

আ‌য়োজক‌দের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দর্শকদের উৎসাহ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

শুধু খেলাধুলা নয় পাশাপাশি ছিল দেশীয় খাবারের বাহারি আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় চটপটি, ফুচকা, কুলফি আইসক্রিমসহ নানা ধরনের মুখরোচক খাবার। তবে পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বারবিকিউ, যা সবাই‌কে ব‌্যাপকভা‌বে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অত‌্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের উদ্যোগের ভুয়সী প্রশংসা করে  ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির পাশাপা‌শি বাংলা‌দেশ অ্যাসোসিশনের উপদেষ্টারা ও কার্যনির্বাহী সদস‌্যরাও বক্তব‌্য রা‌খেন। উপ‌দেষ্টারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

বক্তৃতায় কার্যনির্বাহী প‌রিষ‌দের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের একত্রিত করা এবং নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

সংগঠনের সভাপতি উমর ফারুক বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্ক ভবিষ্যতেও আরও বড় পরিসরে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তন্ময় মজুমদার। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী বাংলা‌দেশী‌দের অভিমত, এমন আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে। তাই ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেত থেকে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে রয়েছে...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর