পাসপোর্ট সংকটে ফ্রান্সপ্রবাসীরা, দূতাবাসে জনবল বাড়ানোর দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পর্যাপ্ত অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় অনেকেই সময়মতো পাসপোর্ট নবায়ন বা নতুন পাসপোর্ট করতে পারছেন না। এর ফলে ফ্রান্সে বৈধভাবে বসবাসের প্রক্রিয়াতেও জটিলতার মুখে পড়ছেন অনেকে।

প্রবাসীদের অভিযোগ, প্রতিদিন পাসপোর্টের জন্য আবেদনকারীর সংখ্যা প্রায় ৩০০ থেকে ৪০০ জন হলেও দূতাবাসের সক্ষমতা অনুযায়ী প্রতিদিন প্রায় ৮০ জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘ অপেক্ষা তৈরি হচ্ছে এবং অনেক আবেদনকারী সময়মতো সেবা পাচ্ছেন না।

ভুক্তভোগীদের দাবি, ফ্রান্সে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়া বা নতুন পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে অনেকের প্রশাসনিক কার্যক্রম আটকে যাচ্ছে। কেউ কেউ ফ্রান্সে তাদের বৈধতা নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।

আবেদনকারীর সংখ্যা এর তুলনায় কয়েক গুণ বেশি হওয়ায় সেবা আরও সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে এই সংকটকে কেন্দ্র করে একটি দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন সাধারণ প্রবাসীরা। তাদের দাবি, অর্থের বিনিময়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বা পাসপোর্ট-সংক্রান্ত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে কিছু ব্যক্তি সুযোগ নিচ্ছেন।

প্রবাসীদের মতে, ফ্রান্সে বাংলাদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পাসপোর্ট, ভিসা, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কনস্যুলার সেবার ওপর দূতাবাসের চাপও ক্রমাগত বাড়ছে। কিন্তু সেই তুলনায় জনবল ও সেবার সক্ষমতা না বাড়ায় সংকট আরও তীব্র হচ্ছে।

এদিকে, দূতাবাসের জনবল সংকটের স্থায়ী সমাধানের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে কিছু রাজনৈতিক স্বেচ্ছাসেবক দূতাবাসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সমস্যার স্থায়ী সমাধান নয় এবং কনস্যুলার সেবায় অনানুষ্ঠানিকভাবে কাউকে যুক্ত করার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে।

প্রবাসীদের দাবি, সাময়িক বা ব্যক্তিনির্ভর উদ্যোগ নয়, বরং দ্রুত পর্যাপ্ত জনবল নিয়োগ, পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ ও কার্যকর সেবা ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে দালালচক্রের অভিযোগ তদন্ত করে প্রবাসীদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পাসপোর্ট সেবার সংকট নিরসনে স্থায়ী ব্যবস্থা নেবে।

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) স্টেট পার্লামেন্ট নির্বাচনে ক্যাম্পবেলটাউন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়...
প্রবাসের ব্যস্ত জীবনে এক সন্ধ্যার জন্য যেন ফিরে এল বাংলাদেশ। স্মৃতিচারণ, আড্ডা, গান, নাচ, কবিতা, নাটক আর হাস্যরসে প্রাণবন্ত হয়ে উঠল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টের নেরাং বাইসেন্টেনিয়াল হল। বাংলাদেশি...
মাওলিদুর রাসুল (সা.) উপলক্ষে কুয়ালালামপুরে মিলাদ মাহফিল করেছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গত মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হাংতুয়ায় চকোলেট রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত এই...
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেত থেকে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার হয়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে রয়েছে...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি...
চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় আল আমিন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর