দোকান খুলছে নেটফ্লিক্স

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০১:৪৪ পিএম

স্ট্রিমিংয়ের পাশাপাশি ভিন্ন উপায়ে কনটেন্ট বিক্রির পরিকল্পনা করছে নেটফ্লিক্স। ‘নেটফ্লিক্স হাউজ’ নামে বিভিন্ন জায়গায় দোকান খোলার পরিকল্পনা করছে এই স্ট্রিমিং জায়ান্ট। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, দোকানে নেটফ্লিক্সের বিভিন্ন কনটেন্টের পাশাপাশি খাবারও বিক্রি করা হবে।

এসব দোকান কোথায় খোলা হবে, তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ২০২৫ সাল নাগাদ আমেরিকায় প্রথম দুটি দোকান চালু করতে পারে নেটফ্লিক্স। 

ব্লুমবার্গকে নেটফ্লিক্সের গ্রাহক পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ সিমন বলেন,  ‘ভক্তরা কীভাবে আমাদের সিনেমা ও টিভি শোর জগতে নিজেদের সম্পৃক্ত করতে পছন্দ করেন, তা আমরা জানি। তাই কীভাবে এর আরও প্রসার ঘটানো যায়, তা নিয়ে চিন্তা করেছি আমরা।’

নিজস্ব অনলাইন স্টোর থেকে বিভিন্ন সামগ্রী বিক্রি করে নেটফ্লিক্স। এর মধ্যে স্ট্রেঞ্জার থিংসের মতো জনপ্রিয় সিরিজের টি-শার্ট থেকে শুরু করে লাল রঙের খাম আকৃতির স্লিপিং ব্যাগ পর্যন্ত রয়েছে।

এ ছাড়া আমেরিকার লস অ্যাঞ্জেলসে ‘স্কুইড গেইম: দ্য ট্রায়ালস’-এর মতো ‘ইমার্সিভ’ অভিজ্ঞতার পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডনে স্ট্রেঞ্জার থিংস সিরিজের প্রিকুয়েল সংস্করণের স্টেজ শো আয়োজন করে থাকে নেটফ্লিক্স। তবে নেটফ্লিক্স হাউজ হতে যাচ্ছে কোম্পানিটির প্রথম স্থায়ী স্টোর।

এর আগে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’- এর ওপর ভিত্তি করে একটি রিয়েলিটি শো আয়োজন করার পরিকল্পনা জানায় নেটফ্লিস্ক। ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নামের এই শো’ আগামী নভেম্বরে শুরু হবে। আর সবশেষ এই দোকান খোলার পরিকল্পনার খবর পাওয়া গেল।

আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মার্কিন কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের অধীনে নেওয়া হয়েছিল। কিন্তু এই ব্যবস্থায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন...
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আবহে চাঙা হয়ে উঠেছে মার্কিন প্রযুক্তি খাতের শেয়ারবাজার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তে থাকা আগ্রহের মধ্যেই বুধবার...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও এসবকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন।’ আজ রোববার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর