ডেটা সেন্টার নিয়ে চাপ, ঝুঁকিতে আমেরিকার এআই বিনিয়োগ

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের ওপর ভর করে আমেরিকার শেয়ারবাজারে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী ধারা। তবে দেশটির আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে বাড়তে থাকা জনঅসন্তোষ এআই খাতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

প্রযুক্তি জায়ান্টগুলো এআই অবকাঠামো গড়ে তুলতে বিপুল অর্থ ব্যয় করছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর ডেটা সেন্টারসহ এআই অবকাঠামোতে বিনিয়োগ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এতে প্রযুক্তি কোম্পানিগুলোর আয় বাড়ার পাশাপাশি শেয়ারবাজারেও তৈরি হয়েছে ইতিবাচক প্রভাব।

তবে আমেরিকার বিভিন্ন এলাকায় ডেটা সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ায় পরিবেশের ওপর চাপ, বিদ্যুতের চাহিদা ও খরচ বৃদ্ধি এবং স্থানীয় অবকাঠামোর ওপর চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই জয় পেলে এআই খাতের ওপর নজরদারি ও রাজনৈতিক চাপ বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্স-ইপসসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ ডেমোক্র্যাট ভোটার ডেটা সেন্টার নির্মাণে সীমাবদ্ধতার পক্ষে। রিপাবলিকান ভোটারদের মধ্যে এ মতের হার ৪৩ শতাংশ।

তবে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলেও ডেটা সেন্টার নির্মাণে বড় ধরনের বাধা সৃষ্টি করে এমন আইন পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই খাতের সম্প্রসারণের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে কংগ্রেসে ক্ষমতার পালাবদল হলে এআই ও ডেটা সেন্টার নিয়ে শুনানি ও তদন্ত বাড়তে পারে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়ে শেয়ারবাজারে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, টেক্সাস, ওহাইও, পেনসিলভানিয়া, জর্জিয়া, নেভাদা, উইসকনসিন ও মিশিগানের মতো অঙ্গরাজ্যের নির্বাচনও নজরে রাখছেন বিনিয়োগকারীরা। কারণ এসব রাজ্যে স্থানীয় সরকার ও আইনসভা ডেটা সেন্টার নির্মাণের অনুমোদন ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নিয়ে রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তা এআই বিনিয়োগের প্রবণতাকে থামিয়ে দেবে না। তবে এতে নতুন প্রকল্প বাস্তবায়নে সময় ও খরচ বেড়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত এআই কোম্পানিগুলোর আয় ও শেয়ারদরে প্রভাব ফেলতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যব্যবস্থায় স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি...
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ...
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে প্রাণহানির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। বৃহস্পতিবার রাতে কলাতলীর দক্ষিণ পাশে ভাঙ্গার মোড় এলাকায় নিখোঁজ নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ ভেসে...
হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম সমমনা ইসলামী দল। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 
রোড মার্চ-লংমার্চ করে বিরোধীদল সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর