হোয়াটসঅ্যাপ ও মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা

আপডেট : ২২ মে ২০২৬, ০৬:১০ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 

বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটি এনক্রিপশন ব্যবস্থার শক্তি ও কার্যকারিতা নিয়ে ভোক্তাদেরকে বিভ্রান্ত করেছে। অভিযোগে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের মেসেজ সম্পূর্ণ সুরক্ষিত থাকার কথা বলা হলেও অ্যাপটির প্রায় সব ব্যক্তিগত যোগাযোগে প্রবেশাধিকার রয়েছে। 

তবে মেটার এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। মামলায় আনা অভিযোগগুলো মিথ্যা বলেও দাবি করা হয়েছে। 

মামলার আর্জিতে আদালতের কাছে আবেদন করা হয়েছে, মেটা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সম্মতি ছাড়া টেক্সাসের বাসিন্দাদের হোয়াটসঅ্যাপ মেসেজে যাতে কারো প্রবেশাধিকার না থাকে। অর্থাৎ, ব্যবহারকারীদের অনুমতি ব্যতীত তাদের মেসেজ যেন কেউ অ্যাক্সেস করতে না পারে। 

পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে হোয়াটসঅ্যাপ ও মেটাকে আর্থিক জরিমানার দাবিও জানানো হয়েছে।

১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর