মানুষ কি কখনো এলিয়েন খুঁজে পেয়েছে?

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:৩৭ পিএম

আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও) নিয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরেই। মূলত পৃথিবীতে যদি এমন কোনো বস্তু দেখা যায়, তা আগে দেখা যায়নি, সেসব বস্তুকে ঘিরেই শুরু হয় এই জল্পনা। অনেকে বলা শুরু করেন এটি ভিণগ্রহের প্রাণীদের যান। তবে এসব প্রযুক্তি এলিয়েনেন কিনা—তা আজও নিশ্চিত করা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগন। তাতে অবশ্য দাবি করা হয়, এখন পর্যন্ত কখনো মানুষের সামনে পড়েনি এলিয়েনের কোনো প্রযুক্তি। এখন পর্যন্ত একবারও পৃথিবীর কাছেই আসেনি কোনো এলিয়েন। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত এলিয়েনের প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছে আমেরিকা। এতদিন গবেষণার পর এবার প্রকাশিত হলো প্রতিবেদন। এতে বলা হয়, আমরা যেসব ইউএফও নিয়ে লাফালাফি করছি, সেগুলো আসলে এলিয়েনের প্রযুক্তি নয়। 

শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করে পেন্টাগনের অল–ডোমেইন অ্যানোম্যালি রেজুলেশন অফিস (এএআরও)। এতে বলা হয়, এলিয়েনের পৃথিবীতে আসার কোনো প্রমাণই তারা পাননি। এমনকি এমন কোনো প্রমাণ নেই, যাতে বলা যেতে পারে পৃথিবীর কাছাকাছিও এসেছিল এলিয়েন বা তাদের কোনো যান।  

যেগুলোকে আমরা ইউএফও বলছি, সেগুলো কোনো গোয়েন্দা কার্যক্রমের অংশ হতে পারে। অনেকেই বলেন, মার্কিন সরকার এলিয়েনের মুখোমুখি হয়েছে, এটিও আসলে ভুয়া। 

তবে তাদের গবেষণা পুরোপুরি সত্য বলেও দাবি করছেন না পেন্টাগনের গবেষকেরা। নাসার গবেষক ও কংগ্রেসের শুনানির পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো। 

আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মার্কিন কার্যক্রম নতুন একটি যৌথ প্রতিষ্ঠানের অধীনে নেওয়া হয়েছিল। কিন্তু এই ব্যবস্থায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর হয়েছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন...
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও এর মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের দপ্তর। 
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর