খেলার দুনিয়া থেকেই সংসদে? ‘একাদশ’ হতে হতেও হলো না

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম

জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল হক এবারের নির্বাচনে লড়েছিলেন ঢাকা-১৬ আসন থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নও নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের ইতিহাসে অন্যতম সফল এ গোলকিপার শেষ পর্যন্ত নির্বাচনে জিততে পারেননি। জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল বাতেনের কাছে হেরেছেন আমিনুল।

আমিনুল জিততে না পারলেও ক্রীড়াঙ্গন থেকে বেশ কয়েকজন জয় পেয়েছেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে। আমিনুলসহ সাবেক খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে অন্তত ১১ জন এবার নির্বাচনে লড়েছেন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ জন। এক নজরে দেখে নেওয়া যাক তাঁদের-

সত্তর দশকে পাকিস্তান জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে ঢাকা মোহামেডানের ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবার লড়েছেন ভোলা-৩ আসন থেকে। ধানের শীষ প্রতীক নিয়ে শেষ পর্যন্ত নিজ আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এ সভাপতি।

অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগর লবি জিতেছেন খুলনা-৫ আসন থেকে। আবাহনীর সাবেক এ পরিচালক নির্বাচনে লড়েছেন ধানের শীষ প্রতীকে।

আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের সাবেক সহ-সভাপতি শরীফুল আলম ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে। একই প্রতীকে নরসিংদি-১ আসন থেকে শেষ হাসি হেসেছেন ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খাইরুল কবির খোকন। 

এদিকে ব্যাডমিনটন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন ধানের শীষ প্রতীকে মুন্সীগঞ্জ-৩ থেকে জিতেছেন। সাবেক ভলিবল তারকা ও সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জয় পেয়েছেন চাঁদপুর-১ থেকে। তিনিও ধানের শীষ প্রতীকে লড়েছেন।

বহুল আলোচিত ঢাকা-৮ থেকে ধানের শীষে নির্বাচন করে জয় পেয়েছেন মির্জা আব্বাস। বিএনপির প্রবীণ এ নেতা এর আগে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি মোহামেডানের সাবেক সংগঠকও তিনি। ঢাকা-৮ থেকে ধানের শীষে জয় পাওয়া ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ব্রাদার্স ইউনিয়নের সংগঠক।

কুমিল্লা-৬ থেকে ধানের শীষ নিয়ে জিতেছেন মনিরুল হক চৌধুরী। তিনি মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে সাবেক ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে হেরে গেছেন খেলাফতে মজলিশের সাদউদ্দিনের কাছে।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর