বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ২০২৬

মিরপুরে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৩৮ এএম

দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। 

অন্যদিকে, পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হেরে বাংলাদেশে পা রেখেছে অজিরা। গোড়ালির ইনজুরিতে ভুগে দলে নেই নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। সদ্য আইপিএল খেলে ফেরা ওপেনার ট্রাভিস হেডকে দেওয়া হয়েছে ছুটি। রান খরায় ভুগছেন আরেক টপ-অর্ডার ব্যাটার লাবুশানে। সার্বিকভাবে নিজেদের সেরা অবস্থানে নেই অস্ট্রেলিয়া।

২০১১ সালের এপ্রিলে শেষবার বাংলাদেশের মাটিতে ওডিআই সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল সাকিব আল হাসানের বাংলাদেশ। সেই দলটির কেউই এখন আর বাংলাদেশের বর্তমান দলে নেই। 

সার্বিকভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটাও খুব একটা সুখকর নয়। অজিদের বিপক্ষে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলে মাত্র ১টি মাত্র জয় পেয়েছে টাইগাররা। সেটাও আজ থেকে ২১ বছর আগে ২০০৫ সালে কার্ডিফে, মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত এক ইনিংসের ওপর ভর করে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা ভুলে যাওয়ার মতো হলেও এবারের ওডিআই সিরিজটিকে স্মরণীয় করে রাখার তাগিদ অনুভব করছেন মেহেদি হাসান মিরাজরা। আজকের ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মোসাদ্দেক সৈকতকে নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ।

ঘরের মাঠে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন অজি অধিনায়ক জস ইংলিশ। তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং সিরিজের সামনে মেহেদি মিরাজ। তবে নিজেদের সেরাটা দিয়ে অজিদের বিপক্ষে শেষ হাসি হাসতে চান টাইগার অধিনায়ক। দলের সাম্প্রতিক ধারাবাহিকতা ও পারফরম্যান্স নিয়ে বেশ আত্মবিশ্বাসী মেহেদি মিরাজ।

বাংলাদেশের একাদশে ৫ জন ব্যাটারের সঙ্গে দেখা যেতে পারে ২ জন অলরাউন্ডার, ১ জন লেগ স্পিনার এবং ৩ জন পেসার। বলা বাহুল্য, ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে পেসাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আজকের ম্যাচেও নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোস্তাফিজ- এই তিন জনকে নিয়েই পেস আক্রমণ সাজানোর সম্ভাবনা বেশি। একাদশে মোসাদ্দেকের অর্ন্তভুক্তি নিয়ে জোরাল আলোচনা চলছে এবং তাকে নিয়েই হয়তো টিম কম্বিনেশন সাজাতে পারে ম্যানেজমেন্ট।

ইঙ্গিত মিলছে, কিছুটা ঘাস রেখে পেস সহায়ক উইকেটই বানানো হবে। তবে উইকেট নিয়ে কিছুটা হলেও ধোয়াশা আছে অজিদের। পাকিস্তানে টার্নিং উইকেটে কুপোকাত অজি ব্যাটারদের মিরপুরে হয়তো পেস-বান্ধব উইকেটেই সামলাতে হবে নাহিদ-তাসকিন-মোস্তাফিজদের।

তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক জস ইংলিশের প্রত্যাশা স্পোর্টিং কন্ডিশনের। উইকেট পর্যবেক্ষণ শেষে তিনি বলেন, ‘উইকেটে কিছুটা ঘাস আছে, গেলো কয়েক সিরিজেও এমনটা দেখা গেছে। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। মূল লক্ষ্য হবে দ্রুত মানিয়ে নেওয়া। 

মিচেল মার্শ-ট্রাভিস হেড না থাকার ধাক্কা কাটিয়ে উঠতে চায় অস্ট্রেলিয়া। তরুণরা নিজেদের মেলে ধরবে, এমনটাই বিশ্বাস ইংলিশের। মিরপুরে বাংলাদেশ যে ভয়ংকর, সেটাও মনে করিয়ে দিয়েছেন অজি অধিনায়ক।

জস ইংলিশ আরও বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলা কখনই সোজা ব্যাপার না। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তরুণরা দায়িত্ব নিতে পারলে সিরিজ জয় সহজ হবে। দল হিসেবে আমরা প্রস্তুত।’

বাংলাদেশের লক্ষ্য ঘরের মাঠে টানা পঞ্চম ওডিআই সিরিজ জয়। অন্যদিকে, অস্ট্রেলিয়া চাইবে বিদেশের মাটিতে পরপর দুটি ওডিআই সিরিজে হার এড়াতে। ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে বাংলাদেশ সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।  

বাঁহাতি এ অলরাউন্ডার যে এবার লিজেন্ডস লিগে খেলবেন, সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। সম্প্রতি মেজর লিগ ক্রিকেটের পর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন সাকিব। এর মাঝেই জানা গেল, লিজেন্ডস লিগে বাংলাদেশ...
ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় প্রায় এক সপ্তাহ ধরে তদন্ত চালিয়েছে ফিফা। এরপর আর্জেন্টিনার তিন সদস্য- মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি পরিকল্পনা ঘিরে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের দুই প্রভাবশালী সংস্থা— ফিফা ও উয়েফা। ফিফা সভাপতি বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের...
কেন সবকিছুতেই বিদেশমুখী হতে হয় ক্রিকেটারদের? অনেকের ধারণা, বিসিবির হাতে টাকার অভাব নেই, তাই বিদেশে পাঠাতে সমস্যা কোথায়? কিন্তু বাস্তবতা হলো, আসল কারণটা টাকার নয়— সক্ষমতার। নির্দিষ্ট করে বললে,...
ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআরের মাধ্যমে ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হচ্ছে। পাশাপাশি...
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, তাপপ্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে ১৩০ থেকে ১৮০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ঢাকায় প্রতি বছর হারিয়ে যাচ্ছে প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন...
গত কয়েক মাসে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের ঘুম উড়িয়ে দিয়েছিল একটি মাত্র নাম—মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। চাঁদা না পেয়ে প্রকাশ্যে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে অফিস ভাঙচুর ও লুটপাট—সবই...
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর