হতশ্রী ব্যাটিংয়ে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম

হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে দেড়শো করতে পারেনি জিম্বাবুয়ে। ২১ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েন রানা। 

বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্য ভালো--বলাই যায়, তা না হলে জঘন্য খেলার পর.... লজ্জার রেকর্ডের পরেও সমালোচনা নেই সেভাবে। মাত্র আড়াই দিনে টেস্ট হারের পর, মাত্র ১৪১ রান তাড়ায় ওয়ানডে হার। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ঢাকা পড়েছে টাইগারদের ভরাডুরি। 

উইকেট কন্ডিশন যাই হোক না কেন ওয়ানডেতে ১৪১ রান মামুলি। তবে নামটা যখন বাংলাদেশ, ভয় থেকেই যায়। যে কোনো পরিস্থিতি থেকে হারের রেকর্ড তো অতীতে অনেক আছে। 

তামিম-শান্তর পথ ধরে ফেরেন সৌম্য-ও। মাত্র ১৭ রানে হারায় ৩ উইকেট। সোহান-হৃদয় জুটি গড়েন। একটা বড় জুটিই যথেষ্ট ম্যাচ জয়ে। সে পথেই থাকেন দুজন। সময় নিয়ে, ৮৮ বলে ৪৯ রানে জুটি গড়েন। হৃদয় ২৫ করে ফিরলে, আবারও ম্যাচে ফেরার সুযোগ পায় জিম্বাবুয়ে। 

মোসাদ্দেক ৩ আর মিরাজ ১০ কোরে আউট হলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৮৯ রান। এক পাশ আগলে ভরসা হয়ে থাকা সোহানও হতাশ করেন, ফেরেন ৩১ কোরে।  ১০০-এর নিচে নেই ৭ উইকেট।
 
বাকিরা আর কিই-বা করবেন। রিশাদ, তাসকিন, মুস্তাফিজরা আউট হলে, ১১৬-তে গুটিয়ে ২৫ রানে হার বাংলাদেশের। এনগারাভা ও ইভান্স নেন তিনটি কোরে উইকেট। 

এরআগে, নাহিদ রানার আগুনে জিম্বাবুয়ের ধস। গতি দিয়ে স্বাগতিক ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন। যদিও ৩৬ রানে কোন উইকেট হারায়নি ওরা। রান আউটের পর তাসকিনের দুই উইকেট।
 
এরপর রাজা, মাধেভেরে, ইভান্সদের একে একে  ফেরান রানা, ১০০ নিচে অল আউট হতে বসা দলকে ১৪১ রানের পুজি এনে দেন নাউমুরি ও এনগারাভা। দুই জনের জুটি ৬৩ রানের। সর্বোচ্চ ৩৩ রান নাউমুরির। ক্যারিয়ার সেরা ২১ রানে ৬ উইকেট নিয়ে, টাইগারদের সেরা পেস বোলিং রেকর্ড এখন রানার দখলে। পেছনে ফেলেন মাশরাফিকে।

তবে, রানার কীর্তি ম্লান হতশ্রী ব্যাটিংয়ে। একই ভেন্যুতে সিরিজ বাঁচাতে নামবে ৯ জুলাই।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর