মরক্কোর বিপক্ষে সতর্ক ফ্রান্স, আত্মবিশ্বাসী নরওয়ের ইংলিশ পরীক্ষা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

প্যারাগুয়ের মতো লো-ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে, ব্রাজিলকে বিদায় কোরে ইংল্যান্ড পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী নরওয়ে। আবারো হালান্ডের ম্যাজিকাল পারফরম্যান্স চান কোচ।

২০২২ বিশ্বকাপে সেমিতে মরক্কো বাধা সহজেই টপকেছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে দুদলের লড়াই। গতবারের তুলনায় এই মরক্কো বিপজ্জনক। দিয়াজ-হাকিমিদের নিয়ে হোমওয়ার্কে ফরাসী কোচিং স্টাফ খুঁজে বের করছে জয়ের কৌশল। এমবাপের ফর্ম, দেম্বলে-ওলিসেদের নিয়ে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে লা ব্লুজ।  

ফ্রান্সের সহকারী কোচ গাই স্টেফান বলেন, ‘সবশেষ যাদের বিপক্ষে খেলেছি, তাদের থেকে মরক্কো পুরোপুরি আলাদা। লো ব্লক ম্যাচ হবে না। মরক্কো সুসংগঠিত দল। ট্রানজিশনে দারুণ, গোল করার ক্ষমতা রাখে। ওরা মনে হয় ৫ ম্যাচে ১০ গোল করেছে। দলীয় সমন্বয় একক নৈপুণ্য, দুটোই দেখিয়েছে ওরা।’

ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে। স্বপ্নযাত্রায় মূল কাণ্ডারি আর্লিং হালান্ড। ইংল্যান্ড পরীক্ষার আগে দলের ভ্রমণ ক্লান্তি, টানা ম্যাচের ধকল আর অসুস্থতা নিয়ে চিন্তা কোচের। ছোট্ট বিরতিতে ইংল্যান্ড বধের প্রস্তুতি সারতে হবে। 

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন বলেন, ‘ইংল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। হালান্ড জাতীয় দল, চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগে একইরকম খেলে যাচ্ছে। সে নিজেকে ছাড়িয়ে যেতে নামে। আশা করি আগামী ম্যাচেও তাই করবে।’

১০ জুলাই রাত ২টায় ফ্রান্স-মরক্কো ম্যাচ দিয়ে শুরু সেমিফাইনালে ওঠার লড়াই। নরওয়ে-ইংল্যান্ডের খেলা ১২ তারিখ রাত ৩টায়।

ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
মেসির বিদায়ী ম্যাচকে স্মরণীয় করতে সেই ম্যাচে বড় উদ্যোগ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ বিশ্বকাপজয়ী সব খেলোয়াড়কেও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ। যারা মেসিকে বিশ্বকাপ এনে দিতে পাশে...
এমবাপ্পে পিএসজি ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দুই মৌসুম পার হয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগের শিরোপার দেখা পাননি। অন্যদিকে এমবাপ্পে প্যারিস ছাড়ার পরই তাঁর সাবেক ক্লাব পিএসজি দুবার ইউরোপ সেরা হয়েছে। এর...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর