বেলিংহামের বাবার ৭ গোল, আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে হারাল ইংল্যান্ড

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

ইংল্যান্ড জাতীয় দলের অন্যতম ভরসা তিনি। খেলেন রেয়াল মাদ্রিদের মতো শীর্ষ ক্লাবে। মিডফিল্ডার হলেও সমানতালে আক্রমণেও উঠে যান। গোল করানোর পাশাপাশি নিজেও গোল করেন। ২৩ বছর বয়সী জুড বেলিংহাম বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে অন্যতম সেরা।

কিন্তু বেলিংহামের বাবা মার্ক বেলিংহামও যে ফুটবলে কম যান না, সেটাই যেন প্রমাণ করেছেন। ইংল্যান্ডের ৫০ বছর বা তাঁর বেশি বয়সের সাবেক ফুটবলারদের দলের হয়ে অভিষেক ম্যাচে একাই ৭ গোল করেছেন তিনি। মার্ক বেলিংহামের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে পঞ্চাশোর্ধ্ব ফুটবলারদের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

গত শনিবার কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মার্ক বেলিংহাম খেলেন ইংল্যান্ডের আক্রমণভাগে। ম্যাচের প্রথমার্ধেই ছয় গোল করেন তিনি। বিরতির পর আরও একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল। তাতেই ১৩-১ ব্যবধানের বড় জয় পায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের জাতীয় (পঞ্চাশোর্ধ্ব) দলের হয়ে এটাই ছিল মার্কের প্রথম ম্যাচ। ৫০ বছর বয়সে প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের অপেশাদার ফুটবল ক্যারিয়ারে ২২টি ক্লাবে খেলেছেন মার্ক। এর মধ্যে আছে লিমিংটন ও ব্রোমসগ্রোভ স্পোর্টিং। নব্বইয়ের দশকের শেষ দিকে খেলেছেন চেলটেনহাম টাউন ও নিউপোর্ট কাউন্টির হয়েও।

২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মার্ক। তবে সাবেক ফুটবলারদের বিভিন্ন টুর্নামেন্টে খেলা চালিয়ে গেছেন। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নেন তিনি। আর ফিরেই দেখালেন নিজের সামর্থ্য।

অবশ্য গত সপ্তাহান্তটা বেলিংহাম পরিবারের জন্য ছিল স্মরণীয়। এর আগে রেয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ৫০তম গোল করেছেন ছেলে জুড বেলিংহাম। অন্যদিকে ছোট ছেলে জোবে বেলিংহামও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

দুইয়ে থাকা এমবাপ্পের পয়েন্ট ছিল ১০২৭। আর তৃতীয় হওয়া ইয়ামাল ভোটে ৮৮১ পয়েন্ট পেয়েছেন। মূলত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে এই পয়েন্ট নির্ধারিত হয়েছে। সেই ভোটে স্পেনের সাংবাদিকের...
এ বিষয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল নাসর কোচ পোস্তেকোগলু জানিয়েছেন, শুধু রোনালদো নন, কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকেও এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, ‘ম্যাচের চাপ এবং দীর্ঘ...
এই বয়সে এমন ফর্মে থাকা রোনালদোকে নিয়ে আবারও তির্যক মন্তব্য করেছেন তাঁর সাবেক কোচ এরিক টেন হাগ। ম্যান ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগের দাবি, রোনালদোর সামর্থ্য ৭-৮ বছর আগেই শেষ হয়েছে। বর্তমানে...
এ জয়ে ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। চলতি মৌসুমের প্লে-অফে নিজেদের সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পয়েন্ট টেবিলের ওপরের দিকে...
আদালতের দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১-১২ জন আসামির সম্পত্তি বিক্রি করে অর্ধেক অর্থ জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার জন্য...
পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য ক্ষমতাসীন সরকার বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি এ কথা জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কোনো কিছু করতে পারবে, সেটা বিশ্বাস করেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর