তামিমের বাদ পড়ার ব্যাখ্যায় যা বললেন নান্নু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬ এএম

বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই দলে নেই তামিম ইকবাল। দল ঘোষণার আগে থেকেই তামিমকে দলে না নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই গুঞ্জনে তামিম নিজেই ঘি ঢালেন। খেলার জন্য সম্পূর্ণ ফিট নেই বলে জানান তামিম।

এবার তামিমকে দলে না নেওয়ার কারণ ব্যাখা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে নান্নু বলেন, 'তামিম ইকবালের অনেক দিন ধরেই চোটের সমস্যা। এটা আমরা সবাই জানি। চোট নিয়ে লড়ছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পরই কমপ্লেইন এসেছে, তাই সবকিছু বিবেচনা করে, সবকিছু চিন্তা করে, ওর চোটের কথা ভেবেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।'

বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'সার্বিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের তথ্য দিয়েছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি। এরপর সিদ্ধান্তটা এসেছে। এখানে এমন না যে কারও সঙ্গে আলোচনা না করে, পুরোপুরি না জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি। সবার থেকে তথ্য নিয়ে এ সিদ্ধান্ত।'

ভিডিও দেখুন:দল নির্বাচনের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা হয় জানিয়ে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'টিম ম্যানেজমেন্টে হেড কোচ আছে, অধিনায়ক আছে। সবার সঙ্গে আলোচনা হয়। এরপর স্কোয়াড প্রস্তুত করা হয়। তামিমের ক্ষেত্রেও একই ধরনে, একই নিয়মে আলোচনা হয়েছে।'

কিছু কিছু চোট নিয়ে ঝুঁকি নেওয়া যায় না উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'দেখা গেল একটা খেলোয়াড়কে নিলাম, সে চোটে পড়ে গেল। তখন টিম ম্যানেজমেন্ট বেকায়দায় পড়ে যাবে। এটা কিন্তু একটা ঝুঁকি। সেসব চিন্তা করেই এই সিদ্ধান্ত। নিউজিল্যান্ড সিরিজে দেখেন, ও (তামিম) প্রথম ম্যাচ খেলার পর দ্বিতীয় ম্যাচ খেলতে পারেনি। এটাও মাথায় নিয়েন আপনারা। তৃতীয় ম্যাচে ওকে কিন্তু বিশ্রাম নিতে হয়েছে।'

হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টাও না পেরোতেই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। আজ বিসিবি সভাপতি বরাবর তিনি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন ২০২৬
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার পর ২৫ জন বোর্ড সদস্যের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া বোর্ডের সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম...
নিরুত্তাপ বিসিবি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল এসেছে। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ রোববার অনুষ্ঠিত নিরবাচনে তামিমসহ ১৫ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন।
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর