সাকিবরা ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর মুখ খুলবেন তামিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
অবশেষে মুখ খুলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তাঁকে দলে নেওয়া, না নেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে যেসব আলোচনা-সমালোচনা চলেছে, সেসব নিয়েই কথা বলবেন তিনি।
 
আজ বুধবার নিজের ফেইসবুক পেজে এই ঘোষণা দেন তামিম ইকবাল। ভিডিও বার্তার মাধ্যমে এ নিয়ে সবার উদ্দেশ্যে কথা বলবেন তিনি, 'আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।'
 
শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এ নিয়ে বিতর্ক তো বিশ্বকাপের শেষ পর্যন্ত চলবেই। তবে দল ঘোষণার আগে গতকাল থেকে যত নাটক হয়েছে আর যতশত গুঞ্জন শোনা গেছে, সেটাও বাংলাদেশের ক্রিকেটের অগোছালো রূপের কথাই বলে। স্পষ্ট করে বলে দলের ভেতরে ‘ইগো’র লড়াইয়ের কথাও।

 

তামিমের মনে হয়েছে, এ কয়দিন যা যা হয়েছে, তা নিয়ে তাঁর পক্ষ থেকেও কিছু বলা দরকার, 'গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।'
 
তামিমকে দলে না নেওয়ার কারণ গত রাতে দল ঘোষণার পর ব্যাখা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
 
নান্নু বলেন, 'তামিম ইকবালের অনেক দিন ধরেই চোটের সমস্যা। এটা আমরা সবাই জানি। চোট নিয়ে লড়ছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পরই কমপ্লেইন এসেছে, তাই সবকিছু বিবেচনা করে, সবকিছু চিন্তা করে, ওর চোটের কথা ভেবেই ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।'

বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'সার্বিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম আমাদের তথ্য দিয়েছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি। এরপর সিদ্ধান্তটা এসেছে। এখানে এমন না যে কারও সঙ্গে আলোচনা না করে, পুরোপুরি না জেনে আমি সিদ্ধান্ত নিয়েছি। সবার থেকে তথ্য নিয়ে এ সিদ্ধান্ত।'

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর