সাকিব আস্তে আস্তে সবই ছেড়ে দেবেন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

তামিম ইকবাল বোমা ফাটিয়েছেন, সাকিব আল হাসানও বসে থাকেননি। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের ভিডিওবার্তার পর বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টসে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। তামিম বলেছেন তাঁর প্রতি বোর্ডের ‘অবিচারে’র কথা, সেখানে সাকিবের নাম উল্লেখ করেননি। সাকিব সাক্ষাৎকারে তামিমের কিছু আচরণকে ‘বাচ্চাদের মতো’ জানিয়েছেন, তামিম দলের চেয়ে নিজের কথাই বেশি ভাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তবে এ-ও বলেছেন, তামিমের বাদ পড়ায় তাঁর হাত নেই।

এ তো তামিমকে নিয়ে গত দুদিনে চলা বিতর্ক আর নাটকে নিজের ব্যাখ্যা। এর পাশাপাশি ৩৬ বছর বয়সী সাকিব জানিয়েছেন তাঁর অবসর ভাবনার কথা।

ধাপে ধাপেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বলেছেন সাকিব। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ছেড়ে দেয়ার ভাবনা তাঁর, টেস্ট হয়তো তারও আগে। আর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডেসহ সব সংস্করণ থেকেই একসঙ্গে অবসরে যাওয়ার পরিকল্পনা সাকিবের।

অবসরের ভাবনা কী রকম, সে উত্তরে সাকিব বললেন, ‘ওয়ানডের জন্য ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রাখছি। টি-টোয়েন্টির জন্য ২০২৪ টি-টোয়েন্টি। টেস্ট হয়তো তারও আগে।’ বিশ্বকাপের পরপরই টেস্ট থেকে সরে যাবেন কি না – সঞ্চালকের এমন প্রশ্নে সাকিবের সরাসরি উত্তর, ‘হয়তো!’

অবসরের ঘোষণা অবশ্য তিন সংস্করণের জন্য তিনবারে দেবেন না সাকিব, ‘আমি একবারেই অবসর নেব। তবে প্রত্যেকটা ফরম্যাটে খেলা ছেড়ে দেব আস্তে আস্তে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর অবসরের ঘোষণার পরিকল্পনা।’

যদিও উত্তরের শুরু ও শেষে জানিয়ে রেখেছেন, এ সবই তাঁর এই মুহূর্তের ভাবনা। ভবিষ্যতে অপ্রত্যাশিত কোনো ঘটনায় পরিকল্পনায় বদল তো আসতেই পারে – সেটা সাকিব জানেন। সাক্ষাৎকারে জানিয়েও রেখেছেন।

 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর