এক ‘সেন’-এর চোখে অন্য ‘সেন’-ই সেরা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৪:০৮ পিএম

গতকাল ইংল্যান্ডকে যেন কচুকাটা করল দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের তীব্র গরমে ইংলিশ আক্রমনের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান করেছে প্রোটিয়ারা। বল করতে নেমে প্রতিপক্ষকে গুটিয়ে দিয়েছে ১৭০ রান। মার্ক উড শেষ দিকে ১৭ বলে ৪৩ রানের ঝড় না তুললে ব্যবধানটা আরও অনেক বড় হতে পারত।

তবে ইংল্যান্ড আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে প্রথম ইনিংস। ম্যাচের ৮১ বল বাকিতে ২৪৩ রান ছিল দক্ষিণ আফ্রিকার। এই অবস্থা থেকে অনেক দল তিন শ পার হয়েই হয়তো থেমে যেত। কারণ, বল প্রচুর বাকি থাকলেও মূল ছয় ব্যাটসম্যানের পাঁচজনই আউট হয়ে গিয়েছিল। কিন্তু হেনরিখ ক্লাসেন ইংল্যান্ডকে ম্যাচে ফেরার সুযোগই দেননি।

৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রান তুলেছেন। এর আগে আর ৩টি সেঞ্চুরি পেলেও কন্ডিশন ও পরিস্থিতি বিবেচনায় কালকের ইনিংসকেই এগিয়ে রাখছেন ক্লাসেন, ‘এটাই আমার সেরা ইনিংস। কন্ডিশন ভয়ংকর নিষ্ঠুর ছিল। প্রচন্ড গরম, সব শক্তি শুষে নিচ্ছে। খুব বেশি জোরে রান নিতে মানা করা হয়েছিল, কারণ এই গরমে যেভাবে শক্তিক্ষয় তা অনেক তীব্র।’

নিজে এমন ইনিংস খেললেও ক্লাসেনের চোখে ম্যাচসেরা ষষ্ঠ উইকেটে তাঁর সঙ্গী মার্কো ইয়ানসেন। ১৫১ রানের জুটিতে অবদান বেশি ছিল ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকা ইয়ানসেনের। পরে শুরুতেই ইংল্যান্ডের দুই উইকেট ফেলে দিয়েছেন এই পেসার। তাই ক্লাসেনের চোখে ইয়ানসেনই ম্যাচের সেরা, ‘ইয়ানসান অন্য ধাপে চলে গিয়েছিল। সে আমাকে ওভাবে খেলা চালিয়ে যেতে সাহায্য করেছে, ওরই এটা পাওয়া উচিত।’

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
বিশ্বকাপের ফাইনালে উঠতে প্রয়োজন আর ১ রান, ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে দরকার ৪ রান। ইনিংসের ১৩তম ওভারেই বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিতে আগের ৪ বলে ৪ বাউন্ডারি মারা...
সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। সুপার এইটে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও সুরিয়াকুমার ইয়াদাভদের অন্যদের খেলার ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এক কথায়...
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কখনোই বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে ক্যারবিয়ানরা। সিকান্দার রাজাদের ১০৭ রানের ব্যবধানে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর