তিনি সবুজ, তিনি নবীন, তিনি এখনো একটু বেশিই কাঁচা  

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৩:০৪ পিএম

রবীন্দ্রনাথ ঠাকুর বড় হতাশ হতেন। বৃদ্ধদের ঘা মেরে জাগানোর কথা নবীনদের, যারা এখনো তরুণ, যারা সবুজ। ক্যামেরন গ্রিন তো তাই। তরুণ অলরাউন্ডার, তাঁর ওপর ভরসা করে আছে অস্ট্রেলিয়া দল। নামেও আছে গ্রিন, অর্থাৎ সবুজ। বয়সের ভারে ক্লান্ত অস্ট্রেলিয়াকে টানার দায়িত্ব তো তাঁরই ছিল।

কিন্তু গ্রিন সর্বশেষ কবে ভালো করেছেন, সেটা মনে করাই কঠিন হয়ে উঠেছে। সেই অ্যাশেজ থেকেই ফর্মে নেই। ফরম্যাট পরিবর্তন হয়েছে; কিন্তু রান বা উইকেট-কোনোটির দেখাই পাননি। বিশ্বকাপের আগে মোহালিতে ভারতের বিপক্ষে এক ম্যাচে ১০৩ রান দেওয়ার মতো ঘটনাও ঘটিয়েছেন।

ওয়ানডেতে এক বছর ধরে ফিফটি নেই, তবু তাঁকে খেলিয়েছে দলটি। কিন্তু বিশ্বকাপে টান দুই ম্যাচ ব্যর্থ হওয়ার পর অবশেষে হতাশ দল তাঁকে বসিয়ে রেখেছিল তিন ম্যাচ। তাঁর বদলি মারকাস স্টয়নিস খুব একটা ভালো করছিলেন না, আর গ্রুপপর্বে এরপর কঠিন সব ম্যাচ বলে নেদারল্যান্ডসের বিপক্ষে একটু বাজি খেলেছিল অস্ট্রেলিয়া।

কাল দারুণ এক মঞ্চ পেয়েছিলেন গ্রিন। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ও স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেনের ফিফটিতে ৪০ ওভার শেষে ২৬৮ রান ছিল অস্ট্রেলিয়ার। এই ভিত্তি পেয়ে ৪৪ বলে ১০৬ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল, অন্য প্রান্তে ১১ বল খেলে ৮ রান গ্রিনের। এমনকি ম্যাক্সওয়েলকে সঙ্গও দিতে পারেননি। ৪৩তম ওভারে দলকে ২৯০ রানে রেখে চলে গেছেন। পরে ম্যাক্সওয়েলই বাকি ৪৬ বলে দলকে ১০৯ রান এনে দেওয়ার ব্যবস্থা করেছেন।

কিন্তু গ্রিনকে নিয়ে ধরা বাজিতে আবার হেরে গেল অস্ট্রেলিয়া।

কিন্তু যে দলটা ডারউইনে গিয়ে অস্ট্রেলিয়ার সেরা দলটার ওপর আধিপত্য দেখাল, সেই একই দল কেন ম্যাকাইয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল? বাংলাদেশ আসলে কোথায় ভুল করল? ডারউইনে পারলে ম্যাকাইয়ে কেন পেরে উঠতে পারল না...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
গত ১৩৯ বছরে কোনো দল অস্ট্রেলিয়ায় গিয়ে একাধিক ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করতে পারেনি! সেই ১৮৮৭ সালে সিডনিতে সর্বশেষ ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অজিরা। তারপর...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর