ইনিংস ব্যবধানে হার ঠেকাতে পারল না বাংলাদেশ

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

না, পারল না। চেষ্টা চালিয়েও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারল না বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক কীর্তির পর ম্যাকাইয়ে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। সেটাও টেস্টের মোটে দুই দিনে।

ম্যাকাইয়ে এমন ইনিংস হারের লজ্জা সঙ্গী হলেও অস্ট্রেলিয়া সফরকে সহজে ভুলতে পারবে না বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অনেকের কাছে, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় সেটি। এরপর ম্যাকাইয়ে বাংলাদেশ দেখল মুদ্রার উল্টো পিঠ। তাতে দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

 ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে ছিল শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে। বাঁহাতি পেসারের ৪৮ রানে ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২১০ রানে।

ইনিংস ব্যবধানের হার এড়াতে ১৪৬ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ আজ গুটিয়ে গেছে ৯৫ রানে। তাতে ইনিংস ও ৫১ রানে হেরে বসেন শান্তরা।

ম্যাকাইয়ে শুরু থেকেই অস্ট্রেলিয়া বোলারদের সামনে তেমন কিছু করতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। শান্ত-তানজিদ তামিমরা কতটা অসহায় ছিলেন, সেটা একটা পরিসংখ্যানেই স্পষ্ট। টেস্টে এই প্রথম দুই ইনিংসেই ১০০-এর নিচে অলআউট হলো বাংলাদেশ। আর সেটার প্রভাব পড়েছে ম্যাচেও। টেস্টে প্রথমবার দুই দিনেই হারল বাংলাদেশ।

বাংলাদেশকে আটকে দেওয়ার পথে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন। এছাড়া প্যাট কামিন্স ও নাথান লায়ন তিনটি করে উইকেট নিয়েছেন।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর