অধিনায়ক দলের বাইরে থাকলেই তো দল ভালো খেলে

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১০:২৯ এএম

টেম্বা বাভুমাকে নিয়ে ভালো আপদই হয়েছে দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক তিনি, ড্রেসিংরুম সামলানোয় তাঁর চেয়ে দক্ষ কাউকে এ মুহূর্তে খুঁজে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কিন্তু মাঠে দক্ষিণ আফ্রিকাকে যেন সেভাবে সাহায্যই করতে পারছেন না বাভুমা। 

গত সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ওয়ানডেতে দল যখন বিপদে পড়েছিল, সেদিন দাঁড়িয়ে গিয়েছিলেন বাভুমা। দাঁড়ানো বলতে একেবারে পিলার গেড়ে দাঁড়ানো - ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত। এক সময়ে ১০০ রানে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা সেদিন অলআউট হয়েছিল ২২২ রানে, বাভুমা ব্যাটটা ইনিংসজুড়ে ক্যারি করে রান করেছেন ১১৪। 

 ঝামেলা হলো, দক্ষিণ আফ্রিকার অমন দিন অল্পই আসে। দক্ষিণ আফ্রিকা কোনোরকমে টিকে থাকায় নয়, তেড়েফুঁড়ে আক্রমণে বিশ্বাসী, আর সেখানে বাভুমা অপ্রাসঙ্গিক হয়ে পড়েন। এই বিশ্বকাপেই দেখুন, বাভুমা ম্যাচ খেলেছেন তিনটি, তাতে রান তেমন একটা পাননি - লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬, আর কাল পাকিস্তানের বিপক্ষে ২৮। 

কাল শেষ দিকে অসাধারণ লড়াইয়ে ফিরে এসে ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল পাকিস্তান, শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতেছে ১ উইকেটে। এর আগে বাভুমা সর্বশেষ খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে, যে ম্যাচে অঘটনের শিকার হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি কক, মার্করামদের ব্যাটে দক্ষিণ আফ্রিকা ৩১১ করেছে, সেদিন বাভুমা কী করেছেন না করেছেন সেদিকে কারও খেয়ালই যায়নি। দিল্লিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডি কক, মার্করাম, ক্লাসেনের বিধ্বংসী তিন সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে রেকর্ড ৪২৮ রান করার পর সেদিন দুই দলের অন্য কারও দিকেই আর খেয়াল সেভাবে যাওয়ার কথা নয়! 

এর পরে অবশ্য যে দুটি ম্যাচে খেলেননি বাভুমা, তার আনুষ্ঠানিক কারণ হিসেবে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, বাভুমা অসুস্থ। তা কারণ যা-ই হোক, বাভুমাকে ছাড়া ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকার রান দেখুন - ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯, বাংলাদেশের বিপক্ষে ৩৮২। 

যেহেতু আয়োজক সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র‍্যাঙ্কিং থেকে শীর্ষ ৯ দল সরাসরি সুযোগ পাবে ওয়ানডে বিশ্বকাপে। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে শীর্ষ ৮-এ থাকা নিশ্চিত...
বিশ্বকাপের ফাইনালে উঠতে প্রয়োজন আর ১ রান, ফিন অ্যালেনের সেঞ্চুরি করতে দরকার ৪ রান। ইনিংসের ১৩তম ওভারেই বিশ্বকাপের ফাইনালের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। এমন পরিস্থিতিতে আগের ৪ বলে ৪ বাউন্ডারি মারা...
সাউথ আফ্রিকার বিপক্ষে হারের পর বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে শঙ্কায় পড়েছে ভারত। সুপার এইটে নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলেও সুরিয়াকুমার ইয়াদাভদের অন্যদের খেলার ফলাফলের ওপর নির্ভর করতে হবে। এক কথায়...
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে কখনোই বিশ্বকাপের কোনো ম্যাচ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচেও সেই ধারা বজায় রেখেছে ক্যারবিয়ানরা। সিকান্দার রাজাদের ১০৭ রানের ব্যবধানে...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর