টাইমড আউট কী? আইসিসির নিয়মে কী লেখা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথম টাইমড আউট দেখা গেল। যে আউটের কথা শুধু শুনে এসেছে মানুষ, শুধু বইয়েই যে আউট আটকে ছিল, সেটা বিশ্বকাপের মঞ্চে দেখিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে এক বলেই দুই উইকেট হারাতে দেখা গেছে। কারণ, কোনো বল না খেলেই টাইমড আউট হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।

এতে একটু বিভ্রান্তি জাগতে পারে, কারণ টাইমড আউটের নিয়ম বলতে সাধারণত মানুষ যা জানেন, তা হলো, কেউ আউট হওয়ার পর ২ মিনিটের মধ্যে উইকেটে হাজির হতে হয় নতুন ব্যাটসম্যানকে। ম্যাথুসকে তো দুই মিনিটের মধ্যেই মাঠে দেখা গেছে। কিন্তু ঝামেলা হয়েছে তাঁর হেলমেট নিয়ে।

ছেঁড়া হেলমেট বদলাতে চাইলেন ম্যাথুস, তাতে একটু দেরি হলো এবং সে সময়ে তাঁকে আউট দেওয়ার জন্য আম্পায়ারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। এবং আম্পায়ার ম্যাথুসকে আউট দিয়েছেন।

এ ব্যাপারে আইন কী বলে?   

ক্রিকেটের আইনের ৪০.১ ধারায় টাইমড আউট নিয়ে আলোচনা করা হয়। ৪০.১.১  উপধারায়‍ বলা হয়েছে, ‘কোনো উইকেট পতনের পর বা কোনো ব্যাটারের অবসরের পর, বিরতি না দেওয়া হলে পরের ব্যাটসম্যানকে অবশ্যই তিন মিনিটের মধ্যে পরের বলটি খেলতে প্রস্তুত থাকতে হবে। যদি তা মানা না হয়, তাহলে নতুন ব্যাটসম্যান আউট হয়ে যাবেন, টাইমড আউট।’

এমসিসির এই আইন যেকোনো টুর্নামেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য তবে সময়টা টুর্নামেন্ট ভেদে পরিবর্তন করা হয়। এবারের বিশ্বকাপের নিয়মে সেটা ২ মিনিট বলে উল্লেখ করা হয়েছে। এবং এর পরের ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যাটসম্যানই তিন মিনিটের মাঠে না নামেন, তাহলে আম্পায়ার প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করতে পারবেন।

এখানে সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্টটি হলো, ‘পরের বলটি খেলতে প্রস্তুত থাকতে হবে’। অর্থাৎ ব্যাটসম্যান শুধু উইকেটে এলেই চলবে না, তাঁকে বোলারের বল খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। ম্যাথুস নামলেও তিনি বল খেলার জন্য প্রস্তুত হননি। তিনি হেলমেট পরিবর্তন করার জন্য ডাগআউটে সংকেত দেন এবং হেলমেট হাজির হওয়ার আগেই নির্দিষ্ট সময় পেরিয়ে যায়।

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর