বেছে বেছে খেলতে চাওয়ায় ক্রিকেটারকে শাস্তি দিচ্ছে বোর্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১২:৩০ পিএম

আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সে সিরিজের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ফাস্ট বোলার হারিস রউফ। এ কারণে কেন্দ্রীয় চুক্তিতে এক গ্রেড নিচে নামিয়ে দেওয়া হতে পারে তাঁকে। শুধু তাই নয়, যে বিগব্যাশ খেলবেন বলে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছেন না, সেখানে খেলার জন্য অনাপত্তিপত্র নাও দিতে পারে তাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

গতকাল বুধবার প্রেস ট্রাস্ট ইন্ডিয়া (পিটিআই)-এর বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের পত্রিকা ডন।

একটি নির্ভরযোগ্য সূত্র পিটিআইকে জানিয়েছে, পিসিবির উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা হারিসের আচরণ ও তাঁর সমর্থনে লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদের বিবৃতিতে খুব বিরক্ত হয়েছেন।

পাকিস্তানের নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ গত সোমবার হারিসকে ধুয়ে দিয়েছেন টেস্ট খেলতে না চাওয়ায়, ‘আমি আর পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ ওর সঙ্গগে দেখা করেছি, বলেছি কোচ ও অধিনায়ক দুজনই ওকে দলে চায়। এবং এটাও নিশ্চিত করেছি, অস্ট্রেলিয়ায় দিনে ১০-১২ ওভারের বেশি বল করবে না সে। আমরা দলের ফিজিও এবং ট্রেনারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে হ্যারিসের কোনো ফিটনেস সমস্যা নেই এবং অস্ট্রেলিয়ায় কোনো সমস্যা হবে না।’

এর কয়েক ঘন্টা পর হারিসের পক্ষ থেকে একটি সূত্র জানায়, অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে রাজি, এমন কথা কখনোই বলেননি তিনি। এবং নিজের কাজের চাপ সামলাতে আপাতত শুধু সাদা বলেই খেলতে চান। কিন্তু সূত্র বলছে, হারিস সরাসরি এ ব্যাপারে কিছু না বলায় বোর্ড কর্মকর্তাদের মনে হচ্ছে, এই বোলার আসলে বোর্ডের সঙ্গে খেলায় মেতেছেন।

সূত্র জানিয়েছে, এ কারণে হারিসের চুক্তিতে বেতন-ভাতা নিয়ে নতুন করে ভাবতে চাচ্ছে বোর্ড, ‘হারিস যদি শুধু সাদা বলে মনোযোগ দিতে চায়, ওর কেন্দ্রীয় চুক্তিটা পুণর্বিবেচনা করার আলোচনা করা হবে। কারণ ওকে "বি" ক্যাটাগরিতে রাখা হয়েছে। সেখানে মাসে ৪০ লাখ রুপির বেশি বেতন দেওয়া হয়, সে সঙ্গে ম্যাচ ফি, বোনাসও বেশি দেওয়া হয়। এবং আইসিসির আয় থেকেও কিছু অংশ পায়। শীর্ষ দুই ক্যাটাগরি যারা পায়, তাদের সব সংস্করণের খেলোয়াড় বলে মনে করা হয়।’

সূত্র জানিয়েছে, হারিসকে লাল বলের ক্রিকেটের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হয়েছে। এবং তাঁকে চাইলে স্বাধীনভাবে খেলার প্রস্তাবও দেওয়া হবে। নিজিল্যান্ডের ট্রেণ্ট বোল্ট ও ইংল্যান্ডের জেসন রয় যেমন কেন্দ্রীয় চুক্তিতে না থেকেও জাতীয় দলে খেলছেন, তেমন কিছু রউফ চান কিনা, তা জিজ্ঞেস করা হবে। আর তেমন না হলে বিগব্যাশে খেলা আটকে দিতে পারে বোর্ড, ‘বিগব্যাশ খেলার জন্য অনাপত্তিপত্র নাও দিতে পারে বোর্ড।’

এখন পর্যন্ত মাত্র এক টেস্ট খেলেছেন রউফ। রাওয়ালপিণ্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩ ওভার বল করে চোটে পড়েছিলেন তিনি।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর