৪৮ বল, ৮ চার, ৮ ছক্কা, ১০৪ রান - বিধ্বংসী ম্যাক্সওয়েল এবার ভারতের ব্যথার কারণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা কে ভুলতে পারে! 

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন গ্লেন ম্যাক্সওয়েল ১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংসে মানবিক ক্ষমতার সীমা নিয়ে ধারণাকেই অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের ২৯১ রানের জবাবে ৯১ রানেই ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে সেদিন ৩ উইকেটেই জিতিয়েছে ম্যাক্সির অবিশ্বাস্য ইনিংস, অনেকের চোখে যা ওয়ানডে ইতিহাসেরই সেরা ইনিংস। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ, গত ৭ নভেম্বরে ম্যাক্সওয়েলের ২১ চার ও ১০ ছক্কার প্রতিটিই তারিয়ে তারিয়ে উপভোগ করেছিল ভারতের দর্শক। 

কিন্তু আজ গৌহাটিতে আরেকবার ম্যাক্সওয়েল যখন ঝড় তুললেন, ভারতের দর্শক আর বিনোদিত হওয়ার মুডে নেই। এবার যে ম্যাক্সওয়েলের শিকার ভারত! 

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আজ ম্যাক্সওয়েলের ৪৮ বলে ৮ চার ও ৮ ছক্কায় ১০৪ রানের বিধ্বংসী ইনিংসেই শেষ বলে সমাপ্তি দেখা ম্যাচটাতে অস্ট্রেলিয়া জিতেছে ৫ উইকেটে! আগে ব্যাট করে ভারত করেছিল ২২২ রান।

ম্যাক্সির এমন তান্ডবে বিফলে গেল রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি। ২৪ রানে ২ উইকেট হারানো ভারত যে শেষ পর্যন্ত সিরিজের তিন টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতোই ২০০ পেরোনো ইনিংস দেখেছে, সেটা গায়কোয়াড়ের ৫৭ বলে ১২৩ রানের সৌজন্যে। ইনিংসটাতে শেষদিকে 'ম্যাক্সওয়েল' হয়ে উঠেছিলেন গায়কোয়াড়ও। প্রথম ২৩ বলে ৩ চারে ২৪ রান করা গায়কোয়াড় পরের ৩৪ বলে ১০ চার ও ৭ ছক্কায় করেছেন ৯৯ রান!

জবাবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হতাশায় ডোবানো ট্রাভিস হেড ১৮ বলে ৩৫ রান করে আউট হয়েছেন। এরপর চার বলে ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৬.২ ওভারে ৩ উইকেটে ৬৮। সেখান থেকে শুরু ম্যাক্সওয়েলের ঝড়।

ফিফটিতে পৌঁছেছেন ২৮ বলে, ৪ চার ও ৪ ছক্কায়। অন্যপ্রান্তে স্টইনিস আর ডেভিড কিছু করতে পারেননি, অস্ট্রেলিয়া ১৪তম ওভারের তৃতীয় বলে পঞ্চম উইকেট হারায় ১৩৪ রানে।

সেখান থেকে ম্যাথিউ ওয়েইডকে নিয়ে চলে ম্যাক্সির পাল্টা লড়াই। ওয়েইড ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রানে শেষদিকে দারুণ সঙ্গ দিয়েছেন, আর ম্যাক্সওয়েল শেষটা রাঙিয়েছেন আরেকবার - আফগানিস্তান ম্যাচের মতো।

শেষ ২ ওভারে অস্ট্রেলিয়া নিয়েছে ৪৫ রান, শেষ ৫ ওভারে ৮০। 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর