অস্ট্রেলিয়ার সাবেক কোচ বলছেন

ডেভিড ওয়ার্নার অসাধারণ, কিন্তু তাঁকে গ্রেট খেলোয়াড় বলা যাবে না

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম

ডেভিড ওয়ার্নারের অবসরের এখনো এক সপ্তাহও হয়নি। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি ওপেনার। যেকোনো বিদায়েই যা হয়, এখানেও তেমনি ওয়ার্নারের কীর্তি, ওয়ার্নারের রেকর্ড, ওয়ার্নারের অবদানের কীর্তন চলছে। অনেকেরই মতে, ওয়ার্নার সাম্প্রতিক সময়ের সেরাদের একজন তো বটেই, ইতিহাসের সেরা ওপেনারদেরও মধ্যেও থাকবেন।  

তবে অস্ট্রেলিয়ারই সাবেক কোচ জন বুকানন তা মনে করেন না। তাঁর সোজা কথা, ওয়ার্নার অসাধারণ একটা ক্যারিয়ার কাটিয়েছেন, তবে ডন ব্র্যাডম্যান, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নদের মতো অস্ট্রেলিয়ার ‘গ্রেট’দের সারিতে ওয়ার্নারকে রাখতে রাজি নন বুকানন।

‘আমার তা মনে হয় না’ – ওয়ার্নারকে ‘গ্রেট’ বলা যায় কি না, প্রশ্নে সোজা উত্তর বুকাননের। তাহলে তিনি কীভাবে দেখেন ওয়ার্নারকে? সে ব্যাখ্যা বিশদভাবেই দিয়েছেন বুকানন, ‘আমার চোখে ও (ওয়ার্নার) ক্যারিয়ারজুড়ে অসাধারণ পারফর্ম করেছে। ৮ হাজারের বেশি রান, ১০০-র ওপর টেস্ট খেলেছে, ১৬০টির বেশি ওয়ানডে, ১০০টির মতো টি-টোয়েন্টি। সব সংস্করণ মিলিয়ে হিসাব করলে ওর ব্যাটিং গড়টা মানসম্মত, স্ট্রাইক রেট অবশ্যই বেশি – কারও ও খেলেছেই ওভাবে। পারফরম্যান্সের দিক থেকে বিবেচনা করলে ও সেরাদের সারিতেই থাকবে।’

তবু কেন ওয়ার্নারকে গ্রেট বলা যাবে না? সেখানে বুকানন ‘বিশেষ কিছু’ দেখেন না ওয়ার্নারের মধ্যে, ‘খেলাটার যাঁরা গ্রেট, আমার মতে আর কী, তাঁরা হচ্ছেন অমন খেলোয়াড় যাঁরা সত্যিকার অর্থেই এমন কিছু করে দেখিয়েছেন যা অন্যদের পক্ষে করে দেখানো প্রায় অসম্ভব। সে হিসেবে আপনার চোখে বারেবারেই যাবে ব্র্যাডম্যান, ম্যাকগ্রা, ওয়ার্নদের মতো খেলোয়াড়ের দিকে। আমার মতে গ্রেট হচ্ছেন তাঁরা।’

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর