ব্রেট লিদের গান শুনতে শুনতে হাসপাতালে ম্যাক্সওয়েল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

এক বন্ধুর জন্মদিনের পার্টিতে আনন্দ করতে গিয়ে চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে পড়েছিলেন। বিশ্বকাপে গলফ খেলতে গিয়ে পড়ে গিয়ে খেলতে পারেননি দুই ম্যাচ। এবার বন্ধুদের গান শুনতে গিয়ে হাসপাতালেই যাওয়া লাগল গ্লেন ম্যাক্সওয়েলের। 

গতকাল অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে খবর আসে, গত শুক্রবার নিউ সাউথ ওয়েলসের প্রথম শ্রেণীর ক্রিকেটারদের ব্যান্ড দল সিক্স অ্যান্ড আউট-এর পারফরম্যান্স দেখতে অ্যাডেলেইডে এক পাবে গিয়েছিলেন ম্যাক্সওয়েল। এই ব্যান্ডের হয়ে পারফর্ম করেন ব্রেট লিও তাঁর ভাই শেন লি।

পারফরম্যান্সের মাঝপথেই পড়ে যান ম্যাক্সওয়েল। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, দিনের বেলা গলফ খেলে তারপর সেখানে গিয়েছেন ম্যাক্সওয়েল। অতিরিক্ত পান করে পানিশূন্যতায় ভোগা ম্যাক্সওয়েল অবশ্য এরপরই হাসপাতাল ছেড়েছেন। ২০২২ সালের পায়ের চোট বা ২০২৩ সালে গলফ কোর্টের ঘটনাতেও অতিরিক্ত পানের ভূমিকা ছিল।

এ ঘটনার পর গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে রাখা হয়নি ম্যাক্সওয়েলকে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, তারা ম্যাক্সওয়েলের ঘটনাটি জানে এবং তাঁকে সিরিজের দলে না রাখার সঙ্গ এই ঘটনার কোনো সম্পর্ক নেই। খেলার চাপ সামলে সুস্থ রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। তবে ঘটনাটির বিস্তারিত তদন্ত করার ঘোষণাও দিয়েছে অ্যাসোসিয়েশন।

গত শুক্রবার সিক্স অ্যান্ড আউটের গান শুনতে শুধু ম্যাক্সওয়েল নন, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আরও বেশ কয়েকজন ক্রিকেটার গিয়েছিলেন। ম্যাক্সওয়েল টেস্ট দলের সদস্য না হলেও সেদিন এক গলফ টুর্নামেন্টে অংশ নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রত্যক্ষদর্শী বলেছেন, পানিশূন্যতায় ভুগছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

এদিকে ব্রিসবেন টেস্টের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের কাছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল, ‘আমরা সবাই পূর্ণবয়স্ক, রাতে ঘোরাঘুরি-পার্টি আমরা সবাই করি, আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এই ঘটনার সময় যে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিল না, সে ব্যক্তিগত এক ইভেন্টে যোগ দিয়েছিল। ফলে এটা একটু ভিন্ন। যাই হোক, আপনি যে সিদ্ধান্ত নিবেন, সে সিদ্ধান্তের ফল আপনাকে সহ্য করতে হবে।’ 

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর