পুরস্কার নিতে এসে জানালেন এখানেই শেষ তাঁর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৭ পিএম

অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য এই বছরের প্রথম দিনটা ছিল হতাশার। বছরের প্রথম দিনই ডেভিড ওয়ার্নার ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে যে সাদা পোশাককেও বিদায় জানাবেন তা আগেই জানিয়েছিলেন। 

তবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার পর এবার টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। এমনকি গতকাল নিজে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলার মাধ্যমে দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলার ঘোষণাও দিয়ে দিয়েছেন ওয়ার্নার। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ ম্যাচে দলকে জেতাতে না পারলেও এই ওপেনার খেলেছেন ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস। 

দল হারলেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল ওয়ার্নারের। তিন ম্যাচে দুর্দান্ত ব্যাটিং (৭০, ২২ ও ৮১) করে জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়েই উপস্থাপক হিসেবে থাকা সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নের জবাবে জানিয়ে দেন এখানেই তার শেষ। 

গিলক্রিস্ট প্রশ্ন করেন, আমরা কি তাহলে ধরে নিব অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার জার্সিতে এটিই ওয়ার্নারের শেষ ম্যাচ। জবাবে ওয়ার্নার বলেন, 'হ্যাঁ, এখানেই আমার শেষ।' তিনি আরও বলেন, ‘তরুণদের এখন সুযোগ করে দেওয়ার সময়। আমাদের প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। আমাদের এখানেই (পার্থে) এই মুহূর্তে দলের সঙ্গে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। আমাদের ভবিষ্যৎ ভালো হাতে আছে।’

দেশের মাটিতে এটি শেষ ম্যাচ হলেও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিক ভাবে বিদায় বলেননি ওয়ার্নার। নিউজিল্যান্ড সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অস্ট্রেলিয়ার ক্রিকেটকে বিদায় বলবেন এই বাহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি'র ধারাবাহিক অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য আটক...
প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
গ্যাস অনুসন্ধান না করে আমদানি নির্ভরতার কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়াও, নবায়নযোগ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর