মিরপুরকেও শোকের চাদরে মুড়িয়ে দিল বেইলি রোডের আগুন

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরো দেশকেই নাড়িয়ে গেছে। এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানি হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে, আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মর্মান্তিক এ ঘটনার একদিন পরই আজ মিরপুরে হচ্ছে বিপিএলের ফাইনাল। প্রায় দেড় মাসের টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে মিরপুরে উৎসবের আমেজ। কিন্তু আগের রাতে ঢাকার অন্যপ্রান্তে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার ছাপ কি এ ম্যাচে না পড়ে পারে!

বেইলি রোডের ঘটনায় শোক প্রকাশে মিরপুরে আজ বিপিএল ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ মাঠভর্তি দর্শকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় শেরে বাংলা স্টেডিয়ামে নেমে আসে রাজ্যের নীরবতা। এক মিনিট শোক প্রকাশের পরে মাঠের বক্স স্পিকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়। ভাষণ শেষ হতেই শুরু হয় ফাইনালের লড়াই।

এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরেই আলোচনার কেন্দ্রে বিপিএল। বিসিবি সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এ বছর হচ্ছে না দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। বিসিবি সভাপতির বিপিএল না করার ঘোষণার পর...
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
তবে গতকাল বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেন নাসুম। সেখানে তিনি দাবি করেন, সিলেটের কাছে ৩৫ লাখ টাকা বুঝে পেলেও আরও ৩৫ লাখ টাকা পাওনা আছে তাঁর। আর পারিশ্রমিকের দাবিতে দেওয়া পোস্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর