ধুঁকছে ইংল্যান্ড, তার পেছনে স্টোকসকে দোষারোপ করছেন ভারতের বোর্ডের প্রধান

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:৫৮ পিএম

ব্রেন্ডন ম্যাককালাম যখন ইংল্যান্ডের কোচ হয়ে এলেন, বেন স্টোকসদের নিয়ে ‘বাজবল’ যুগে প্রবেশ করে ইংল্যান্ড। তত্ত্বটা নতুন মনে হলেও ক্রিটেটের দৃষ্টিকোণ থেকে ধারণাটা মোটেও নতুন নয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে উইকেট নেওয়ার মতো বোলিং, সঙ্গে আগ্রামী ফিল্ডিংয়ের সংমিশ্রণ… এই তো, হয়ে গেলো ম্যাককালাম-স্টোকসের ‘বাজবল’। আলোচিত এ তত্ত্বে শুরুতে ইংল্যান্ড সফলতা পেলেও অ্যাশেজের পর ভারত সফরে যেন এর দুর্বলতা বেরিয়ে আসছে! 

ভারতের মাটিতে আজ পাঁচ টেস্টের সিরিজের পঞ্চম ম্যাচে নেমেছে ইংল্যান্ড। সিরিজে ইতোমধ্যে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংলিশরা। আজ বৃহস্পতিবার শুরু হওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন শেষেও চালকের আসনে স্বাগতিক ভারত। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রানে গুটিয়ে যাওয়ার পর ১ উইকেটে ১৩৫ রানে দিন শেষ করেছে ভারত। টেস্টে অসম্ভব কিছু না ঘটলে সিরিজ যে ৪-১ ব্যবধানে জিততে চলেছে ভারত, এটা না বললেও চলে। উড়তে থাকা ইংল্যান্ডের টেস্টে হঠাৎ এমন অধঃপতনের জন্য স্টোকসদের আগ্রাসী ক্রিকেট তথা বাজবলকে দায়ী করেছেন বিসিসিআই সভাপতি রজার বিনি।

বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক ভিডিও বার্তায় রজার বিনি বলেছেন, ‘বেন স্টোকসের অধিনায়কত্ব অতিরিক্ত আগ্রাসী। আমার মনে হয় গত কয়েকটি টেস্টে ইংল্যান্ডের পতনের জন্য এটিই দায়ী।’

ধর্মশালা টেস্টে ভারতের স্পিনারদের বিপক্ষে রীতিমতো খাবি খেয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার হাতেই সফরকারীদের প্রথম ইনিংসের সবগুলো উইকেট পড়েছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ে এমন ধ্বসের কারণ হিসেবে রজার বিনি বলেছেন, ‘উইকেট ধরে রেখে স্কোর বড় করার পরিবর্তে কঠিন সময়ে ভারতীয় স্পিনারদের ওপর আক্রমণ চালাতে গিয়েই এমন হয়েছে।’

নেতৃত্বের দিক থেকে রোহিত শর্মাকে স্টোকসের চেয়ে এগিয়ে রেখেছেন বিনি, ‘রোহিত শর্মা আবারও দারুণ কৌশলের খেলা দেখিয়েছে। ও জানে আসলে কী করা দরকার এবং বোলারদের দিয়ে সেটাই করিয়েছে।’

চলমান সিরিজে প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড। পরের তিনটিতেই হেরেছে সফরকারীরা। এমন আকস্মিক পতনের কারণ হিসেবে বিনি বলেছেন, ‘ইংল্যান্ড হায়দরাবাদে জিতে সিরিজ শুরু করেছিল। এরপর থেকেই ওদের পতন শুরু। এরপর কিছু পরিবর্তন হয়েছে? আমার মনে হয় না ইংল্যান্ড তাদের কৌশল বদলাবে। তারা প্রথম ম্যাচে যেমন আক্রমণাত্মক মেজাজে খেলেছে, এখনও একই কৌশলে খেলছে। আমার মনে হয় ইংল্যান্ড এখন যে অবস্থায় আছে, এর জন্য তারা নিজেরাই দায়ী।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর