ভারতের কাছে অপদস্থ হওয়া থেকে শিক্ষা নিচ্ছেন তিনি

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:০০ পিএম

২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার পরে এ সংস্করণে নতুন তত্ত্ব নিয়ে হাজির হন ব্রেন্ডন ম্যাককালাম। বেন স্টোকসদের দিয়ে আক্রমণাত্মক কৌশলের ক্রিকেট খেলিয়ে নতুন করে আলোচনায় আসেন আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত সাবেক ব্যাটসম্যান। ‘বাজবল’ নাম পাওয়া নতুন ধারার এ ক্রিকেটে রীতিমতো উড়ছিল ইংলিশরা। একের পর এক সাফল্য এসে ধরা দিতে থাকে তাদের ঝুড়িতে।

কিন্তু সর্বশেষ ভারত সফরে ইংলিশদের বাজবলের দুর্বলতা ফাঁস হয়েছে। রোহিত শর্মাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের টেস্টে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের চারটিতেই হেরে বসে ইংল্যান্ড। সিরিজ যত এগিয়েছে স্টোকসদের বাজবল ক্রিকেট তত নাস্তানাবুদ হয়েছে । নতুন তত্ত্বের এ ক্রিকেটকে রীতিমতো ধসিয়ে দিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জেতে রোহিত শর্মারা। ‘বাজবল’ ক্রিকেটের এবারই প্রথম সিরিজ হার ইংলিশদের।

এমন নাস্তানাবুদ হওয়ার পরেও বাজবলের দুর্বলতা ফাঁস হয়ে যাওয়া নিয়ে শঙ্কিত নন ম্যাককালাম। সিরিজ হারের কারণ হিসেবে ইংলিশ কোচ জানিয়েছেন, স্বাগতিকদের চাপের কারণে ভীত হয়ে পড়েছিলেন স্টোকসরা। ভবিষ্যতে বাজবল ক্রিকেট নিয়ে নতুন করে ভাবনারও প্রয়োজন আছে মনে করেন ম্যাককালাম।

বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাককালাম বলেছেন, ‘মাঝে মাঝে কিছু জিনিস থেকে আপনি পার পেয়ে যেতে পারেন। কিন্তু সিরিজের শেষ দিকে যেভাবে আমাদের দুর্বলতা ফুটে উঠেছে, তাতে এটা পরিষ্কার যে কিছু জিনিস ঠিকঠাক করতে গভীর ভাবনার দরকার আছে। যেন আমরা যে মন্ত্রে বিশ্বাসী, তা থেকে সরে না যাই।’ 

ইংল্যান্ড কোচ স্বীকার করেছেন, ভারতের বোলিং নিয়ে চিন্তা থাকলেও ব্যাটিং লাইনআপই তাঁর দলের ওপর চাপ তৈরি করেছিল, ‘সিরিজ যত এগিয়েছে আমাদের মধ্যে ভয় আরও কাজ করেছে। ভারতের লাইনআপ আমাদের ওপর চাপ তৈরি করেছিল।’

সিরিজজুড়ে ইংল্যান্ডের ব্যাটিং হতাশ করেছে। সফরকারীরা হ্যারি ব্রুকের অনুপস্থিতি টের পেয়েছে হাড়ে হাড়েই। যা স্বীকার করেছেন ম্যাককালামও। ব্যক্তিগত কারণে এ সিরিজ থেকে নাম উঠিয়ে নিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান।

আগামী জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। এরপর শ্রীলঙ্কাকেও আতিথ্য দেবেন তারা। সে সিরিজগুলোতে নিজের শিষ্যরা এগিয়ে থাকবে বলে বিশ্বাস ইংলিশ কোচের।

ভারতের কাছে সিরিজ হাতছাড়া করলেও এ থেকে প্রাপ্ত শিক্ষা কাজে দেবে বলে মনে করেন ম্যাককালাম, ‘আমি শতভাগ নিশ্চিত, এ সফর থেকে আমরা অনেক ভালো কিছু পাব। যদিও এ মুহূর্তে এটা (সিরিজ হার) অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু এ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা আমাদের আরও ভালো দল হতে সাহায্য করবে।’

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর