মুশফিকের ‘টাইমডআউট’ উদ্‌যাপনের জবাব দেবে শ্রীলঙ্কা?

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:০০ এএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এখন আর ক্রিকেটের আপ্তবাক্য মানে না। অর্থাৎ, এই দুই দলের লড়াই আর ‘ভদ্রলোকের খেলা’ থাকে না। গত চার পাঁচ বছরে মাঠে ও মাঠের বাইরে একের পর এক বিতর্কিত ঘটনা দুই দলের মধ্য সম্পর্কটা আগুনে করে তুলেছে।

গত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে সে সম্পর্ক আরও বিষিয়ে তুলেছে বাংলাদেশ। সে ম্যাচে আবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে আউট করে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করেছিলেন ম্যাথুস। বিশ্বকাপের পর দুই দলের প্রথম দেখা টি-টোয়েন্টি সিরিজে। সে সিরিজে প্রথম উইকেট পেয়ে শরীফুল ইসলাম টাইমড আউট উদ্‌যাপন করে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন। জবাবে সিরিজ জিতে শ্রীলঙ্কান দলের সবাই ট্রফি নিয়ে উদযাপনে শরীফুলকে নকল করেছেন।

ওদিকে আবার ওয়ানডে সিরিজ জেতার পর বাংলাদেশের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম হেলমেট হাতে নিয়ে ইতস্তত ঘোরাঘুরির ভান করে ম্যাথুসকে খোঁচা দিয়েছেন। সেই ম্যাথুস আছেন টেস্ট দলে। 

মুশফিকের সেই উদযাপন। ছবি: সংগৃহীত

ফলে টেস্ট সিরিজের আগেই প্রতিদ্বন্দ্বিতার আগুনে পর্যাপ্ত জ্বালানি ঢালা হয়েছে। গতকাল তাই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে প্রশ্ন করা হয়েছিল, টেস্টেও কি টাইমড আউট উদ্‌যাপন দেখা যাবে কিনা। জবাবে কিন্তু ‘না’ বলেননি লঙ্কান অধিনায়ক। বরং রহস্য রেখে বলেছেন, ‘জেতার (সিরিজ) পর দেখা যাবে।’ 

সিলেটে এর আগে কখনো টেস্ট খেলেনি শ্রীলঙ্কা। এর আগে এই ভেন্যু টেস্ট হয়েছেই মাত্র দুটি। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন ধনঞ্জয়া, ‘এই প্রথম আমরা খেলছি না এখানে, এখানে টি-টোয়েন্টি তো খেলেছি… আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা এবং আমরা এ ব্যাপারে বেশ রোমাঞ্চিত।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর