বাংলাদেশ সিরিজ সামনে, নিউজিল্যান্ডের ৩৬ বলে সেঞ্চুরি করা তারকাকে দলে টানল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:০৭ পিএম

জুনে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে তারা। সেখানে একটা চমক দেখানোর চেষ্টা তো যুক্তরাষ্ট্র করবেই! সে পথে প্রস্তুতিতে ঘাটতি রাখছে না দেশটির ক্রিকেট। এমনই যে, বিশ্বকাপে চোখ রেখে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকেও দলে টেনেছে যুক্তরাষ্ট্র!  

বিশ্বকাপের আগে ঘরের মাঠে কানাডা ও বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। কানাডার বিপক্ষে সিরিজ এপ্রিলে, বাংলাদেশের বিপক্ষে মে মাসে। কানাডার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের দল আজ ঘোষণা করেছে ক্রিকেট ইউএসএ। সে দলেই জায়গা পেয়েছেন কোরি অ্যান্ডারসন। 

যুক্তরাষ্ট্রের জন্য সেটা কত বড় প্রাপ্তি তা বোঝাতে দুটি তথ্যই সম্ভবত যথেষ্ট – ২০১৪ সালের ১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন অ্যান্ডারসন, যা সে সময় ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি ছিল। পরের বছর এবি ডি ভিলিয়ার্স অবশ্য সে রেকর্ড ভেঙে দেন ৩১ বলে সেঞ্চুরি করে। 

তা এই তথ্যটা অ্যান্ডারসনের আগ্রাসনের ক্ষমতার কথা বললেও রেকর্ডটা তো হয়েছে ওয়ানডেতে। সে ক্ষেত্রে টি-টোয়েন্টিতে অ্যান্ডারসনের আগ্রাসন বোঝানোর মতো তথ্য দেওয়া যাক – নিউজিল্যান্ডের হয়ে ৩১ টি-টোয়েন্টিতে অ্যান্ডারসনের স্ট্রাইক রেট ১৩৮.১৭, গড় ২৫-এর কাছাকাছি।  

২০২০ সালে নিউজিল্যান্ডের জার্সিকে বিদায় বলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অ্যান্ডারসন। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের স্ত্রী ম্যারি মারগারেট যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সেই সুবাদে পরিবারসহ কয়েক বছর ধরেই টেক্সাসের ডালাসে বাস করছেন নিউজিল্যান্ডের হয়ে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অ্যান্ডারসন। গত বছর সেখানে হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটেও খেলেছেন।
 
সে সময় থেকেই গুঞ্জন ছিল, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে থাকবেন অ্যান্ডারসন। সেই সঙ্গে ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুক্ত চাঁদও যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টি খেলবেন বলে গুঞ্জন ছিল। এক সময়ে ভারতের বর্তমান তারকা বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী উন্মুখ চাঁদকে। ২১টি আইপিএল ম্যাচ খেলা এই ডানহাতি ব্যাটসম্যান ভারতের জাতীয় দলে সুযোগ না পেয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দীর্ঘদিন ধরে সেখানে ঘরোয়া ক্রিকেট খেলা চাঁদ যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে ডাক না পেলেও জায়গা করে নিয়েছেন কোরি অ্যান্ডারসন। 

কানাডার বিপক্ষে সিরিজে চাঁদ দলে জায়গা না পেলেও ভারতীয় অনেক ক্রিকেটার যারা যুক্তরাষ্ট্রে দীর্ঘ দিন ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসছেন ডাক পেয়েছেন ১৫ সদস্যের দলে। যেখানে রয়েছেন হারমিত সিং, মিলিন্দ কুমাররা। সেই সঙ্গে দলে ডাক পেয়েছেন ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অনুর্ধ্ব-১৯ খেলা অ্যান্ড্রিস গাউসও।  

মোনাক প্যাটেলের নেতৃত্বে আগামী ৭ থেকে ১৩ এপ্রিলের মধ্যে টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে কানাডার সঙ্গে খেলবে যুক্তরাষ্ট্র। আগামী ২১ মে থেকে ২৫ মে একই মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর