খেলতে নেমেছেন নাকি লাইব্রেরিতে গেছেন বাটলার?

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:৪১ পিএম

গত ওয়ানডে বিশ্বকাপটা পারলে স্মৃতির ডায়েরীর পাতা থেকে চিরতরে মুছে ফেলতে চাইবেন জস বাটলার। ভারতে অনুষ্ঠিত বৈশ্বিক টুর্নামেন্টে ৯ ইনিংস খেলে ১৫.৩৩ গড়ে মোটে ১৩৮ রান করেছিলেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডও বিশ্বকাপ শেষ করেছিল পয়েন্ট তালিকার সাত নম্বরে থেকে।

বিশ্বকাপ শেষ হওয়ার চার মাস পেরিয়েছে। এ সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফর্মে ফেরার আভাস দেন। এরপর দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টিতেও নিয়মিত হেসেছে বাটলারের ব্যাট। তবে ভারতে আইপিএল খেলতে এসে যেন আবারও ব্যাটিং ভুলে গেছেন বাটলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ৮৫ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ৩৫ রান!

দলটির আরেক ওপেনার যশস্বী জয়সোয়াল যে খুব একটা ভালো করছেন, তা নয়। ৩ ইনিংসে জয়সোয়ালের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। অবশ্য ১৫৬ স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।

দুই ওপেনার এমন হতশ্রী ফর্মে থাকলেও তার প্রভাব পড়েনি ম্যাচে। এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে রাজস্থান। তবুও দুই ওপেনারের রান খরার কড়া সমালোচনা করে আকাশ চোপড়া মন্তব্য করেছেন, মনে হয় দুই ওপেনার মাঠে নয়, লাইব্রেরিতে গেছেন। তাই তাঁদের ব্যাট কথা বলছে না।

আজ রাতে ঘরের মাঠ জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- এটা রয়্যালদের (রাজাদের) লড়াই। তবে জয়সোয়াল এখনো রাজকীয় খেলা দেখাতে পারেনি।’

জয়সোয়াল ও বাটলারের মতো বিস্ফোরক দুই ওপেনার দলে থাকা মানে ম্যাচের আগেই প্রতিপক্ষের চেয়ে কিঞ্চিৎ এগিয়ে থাকা। কিন্তু দুই ওপেনারের যেন ধারাবাহিক অফ ফর্মের প্রতিযোগিতায় মেতেছেন। ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার আকাশ চোপড়ার বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, জস বাটলার ও যশস্বী (জয়সোয়াল) সবচেয়ে বিস্ফোরক ওপেনিং কম্বিনেশন হবে। কিন্তু দুজনের কারও ব্যাটই কথা বলছে না।’

সূক্ষ্মভাবে খোঁচা দিয়ে চোপড়া বলেছেন, ‘মনে হয় দুজনে লাইব্রেরিতে গেছে। তাঁরা কিংবা তাঁদের ব্যাট- কোনোটাই কথা বলছে না। যাই হোক, কিছু সময় এটা পরিবর্তন করা দরকার।’

আকাশ চোপড়া আশা করছেন, বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে ফর্মে ফিরবেন জয়সোয়াল, ‘এ ম্যাচটি যশস্বীর জন্য গুরুত্বপূর্ণ এবং আশা করি ও ভালো করবে। ওর খেলা দেখতে আমার ভালো লাগে। ও এত ভালো ব্যাটসম্যান, কিন্তু এবার সেটা এখনো বলার সুযোগ পাইনি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মূলত ডার্বির একটি নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে স্বাধীন ক্রিকেট সংস্থা ক্রিকেট রেগুলেটর। আর সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্সকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর