কোহলিকে বাটলার শেখালেন, কীভাবে দলকে জেতাতে হয়

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

আইপিএলে গতকাল শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জস বাটলার। মাইলফলকের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ইংলিশ অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮৩ রান তাড়া করতে নেমে ১৯ ওভারেই ১৮৩ রানে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। শেষ ওভারে জয়ের জন্য মাত্র ১ রান প্রয়োজন দলটির। কিন্তু সমস্যা বাঁধে, স্ট্রাইক প্রান্তে থাকা বাটলার তখন ৯৪ রানে ব্যাট করছিলেন।

সেই ওভারের প্রথম বলে শর্ট ডেলিভারি করলেন ক্যামেরন গ্রিন। হয়তো এমন একটি ডেলিভারিই চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। পুল শটে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে ফেললেন বাটলার। রাজস্থান তো জিতলই, একই সঙ্গে নিজের ১০০ তম আইপিএল ম্যাচ রাঙালেন দারুণ এক সেঞ্চুরিতে।

যে সেঞ্চুরিতে ঢাকা পড়ে গেছে ম্যাচের প্রথম ইনিংসে হাঁকানো বিরাট কোহলির সেঞ্চুরি। ভারতীয় ব্যাটসম্যান আইপিএল ইতিহাসে রেকর্ড অষ্টম সেঞ্চুরি করেছেন ৬৭ বলে। শেষ পর্যন্ত কোহলির ৭২ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১১৩ রানে ভর করে ১৮৩ রানের সংগ্রহ পেয়েছিল বেঙ্গালুরু। অন্যদিকে ম্যাচের নায়ক বাটলারের সেঞ্চুরি এসেছে ৫৮ বলে। আইপিএলে ষষ্ঠ সেঞ্চুরির পথে ৯ চার ও ৪টি ছক্কা মেরেছেন রাজস্থান ওপেনার।

দুই সেঞ্চুরিয়ানের স্ট্রাইকরেটের পার্থক্যই যে ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে, এটা আলাদা করে না বললেও চলে। তবুও জানিয়ে রাখার জন্য বলতে হয়, আইপিএল ইতিহাসে সবচেয়ে ধীর গতির সেঞ্চুরির রেকর্ডটি গতকাল গড়েছেন কোহলি। বেঙ্গালুরু ব্যাটসম্যানের ১৫৬ স্ট্রাইকরেটের বিপরীতে বাটলার শতক হাঁকিয়েছেন ১৭২ স্ট্রাইকরেটে।

গতকাল বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান। দলটি এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটি জিতে পূর্ণাঙ্গ ৮ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে। অন্যদিকে ৫ ম্যাচের ৪টিতেই হারা বেঙ্গালুরু আছে তালিকার আট নম্বরে।

এবারের আইপিএলে রান পাচ্ছিলেন না জন্য বাটলারকে নিয়ে সমালোচনা কম হয়নি। আগের তিন ম্যাচে ৮৫ স্ট্রাইকরেটে মাত্র ৩৫ রান করেছিলেন ইংলিশ ওপেনার। তবে সমালোচনা উড়িয়ে দিতে শততম ম্যাচকেই বেছে নিলেন রাজস্থান তারকা। বাটলার অবশ্য ১০০ তম ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান নন। এর আগে ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নিজের একশতম ম্যাচে অপরাজিত ১০৩ রান করেছিলেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল।

জয়পুর কাল আরও বেশ কয়েকটি রেকর্ড দেখেছে। এবারের আইপিএলে ১৮টি ম্যাচ পেরিয়ে গেলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কেউ। অবশেষে গতকাল ১৯তম ম্যাচে দেখা মিলল দুটি সেঞ্চুরি। শতক হাঁকিয়েও পরাজিত দলে থাকার তালিকায় কোহলির নাম এখন সবার ওপরে। এ নিয়ে তিন বার তিন অঙ্ক ছুঁয়েও জিততে পারলেন না ভারতীয় ব্যাটসম্যান।  

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর