হায়দরাবাদের কাছে পান্ডিয়াদের মার খাওয়ার রেকর্ড নিজেদের ঘাড়ে নিলেন কোহলিরা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পিএম

চলমান আইপিএলে একের পর এক রেকর্ড হচ্ছে, যা আবার ভাঙতেও বেশি সময় লাগছে না। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড চলতি আসরে ভাঙে সানরাইজার্স হায়দরাবাদ। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৭৭ রান করেছিল প্যাট কামিন্সের দল। আইপিএলের অষ্টম ম্যাচে গড়া রেকর্ড আজ ২২ ম্যাচ পর আবার ভেঙে ফেলল সেই হায়দরাবাদই।  

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে টুর্নামেন্টের ৩০তম ম্যাচে এসে নিজেদের রেকর্ডই আবার ভাঙল সানরাইজার্স হায়দরাবাদ। বিরাট কোহলিদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলেছে ট্রাভিস হেডরা। আইপিএলের ১৭ বছরের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৮৭ রান স্কোরবোর্ডে তুলেছে হায়দরাবাদ। 

আগে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর বোলারদের ইনিংসের প্রথম ওভার থেকেই বেধড়ক পিটিয়েছে সানরাইজার্স। অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডের ৩৯ বলের সেঞ্চুরি, হেনরি ক্লাসেনের ৩১ বলে ৬৭ ও আবদুল সামাদের ১০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ২৮৭ রান করেছে হায়দরাবাদ। 

হারের বৃত্তে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে পেয়ে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। দুই ওপেনার মিলে ইনিংসের অষ্টম ওভারেই দলীয় শতরান পূরণ করেন। নবম ওভারে অভিষেক ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন হেড। 

৪১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ১৩তম ওভারে হেড যখন সাজঘরে ফেরেন তখন দলের স্কোরবোর্ডে ১৬৫ রান। শেষদিকে হেনরি ক্লাসেন ও আবদুল সামাদের মারকুটে ইনিংসে নিজেদের রেকর্ডটাই ছাড়িয়ে যায় হায়দরাবাদ। দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে রেকর্ড ২৮৭ রান করে হায়দরাবাদ। 

আরসিবির বোলারদের বেধড়ক পিটুনির দিনে একাধিক রেকর্ড গড়েছে প্যাট কামিন্সের দল। আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ দলীয় ছয়ের রেকর্ড (২২টি) এখন হায়দরাবাদের। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান (২৮৭) এটি।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর