পান্ডিয়ার মনে প্রশ্ন অনেক, উত্তর নেই কোনো

আপডেট : ০৪ মে ২০২৪, ১১:০৫ এএম

এ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে হচ্ছেটা কী? আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজিটি চলতি মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে। অধিনায়ক বদলের বিতর্ককে সঙ্গী করে মৌসুম শুরুর পর থেকে দুঃসময়ের বৃত্তে বন্দী হার্দিক পান্ডিয়ার দল। এখন পর্যন্ত ১১ ম্যাচের ৮ টাতেই হেরে বসা মুম্বাইয়ের প্লে-অফের পথটাও অনেকটা সংকীর্ণ হয়ে এসেছে।

এর মধ্যে গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটা বড় ধাক্কা দিয়েছে মুম্বাইকে। ম্যাচটা হয়েছে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে। যেখানে কলকাতার বিপক্ষে গত এক যুগে একবারও হারেনি রোহিত শর্মারা। কিন্তু নিজেদের হারিয়ে খোঁজা মুম্বাই গতকাল সে দুর্গ রক্ষা করতে পারেনি। কলকাতা ম্যাচটা জিতেছে ২৪ রানে।

অথচ আগে ব্যাটিং করা কলকাতা যে খুব বড় লক্ষ্য দিয়েছিল, এমনটাও নয়। এবারের আইপিএলে দুই শ পেরোনো স্কোরগুলোকেও সামান্য বলে মনে হচ্ছিল। সেখানে কলকাতা গুটিয়ে গেছে ‘মাত্র’ ১৬৯ রানে। ম্যাচটা সহজেই জেতার কথা স্বাগতিকদের। কিন্তু এ রান তাড়াতে ১৪৫ রানেই অল আউট মুম্বাই।

এমন বিপর্যয়ের পর অধিনায়ক পান্ডিয়া জানিয়েছেন, মুম্বাইকে নিয়ে অনেক প্রশ্ন জমা হয়েছে, যার উত্তর নেই তাঁর কাছে।

ম্যাচ শেষে পান্ডিয়া বলেছেন, ‘অনেক প্রশ্ন জমা হয়েছে, এসবের উত্তর পেতে হয়ত সময় লাগবে। আপাতত বেশি কিছু বলার নেই। (এ ম্যাচে) আমরা জুটি গড়তে পারিনি। দ্রুত উইকেট হারিয়েছি। বোলাররা তাঁদের কাজটা ঠিকঠাকই করেছিল।’

দ্বিতীয় ইনিংসে শিশিরের সুবিধা কাজে লাগাতে পারেনি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা, সেটিও উঠে এল অধিনায়কের কথায়, ‘আমি যদি ভুল না বলি, উইকেট (ধীরে ধীরে) ভালো হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব ছিল। এখন দেখা যাক, আমরা সামনে কী করতে পারি।’

বরাবরের মতো গতকালও ব্যক্তিগত পারফরম্যান্সে অনুজ্জ্বল ছিলেন পান্ডিয়া। বল হাতে যদিও ২ উইকেট পেয়েছেন, কিন্তু খরচ করেছেন ৪৪ রান। পরে রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ রান করে আউট হয়েছেন মুম্বাই অধিনায়ক। একদিকে অধিনায়ক ইস্যুতে সমালোচনা, তার ওপর এমন হতশ্রী পারফরম্যান্স- পান্ডিয়ার সময়টা যে ভালো যাচ্ছে না, এটা না বললেও চলে। তবে সবকিছু বিরুদ্ধে লড়তে প্রস্তুত পান্ডিয়া, ‘আমি সবসময় নিজেকে বলি, লড়াই চালিয়ে যাও। যদিও এটা খুব কঠিন। কিন্তু আমাকে সে চ্যালেঞ্জ নিতে হবে।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর