ভারতে বসে বাবরদের অনলাইনে ‘ক্লাস’ করাচ্ছেন কোচ, ক্ষেপে আগুন পাকিস্তান সমর্থকেরা

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:২১ পিএম

জানুয়ারিতে গ্র্যান্ট ব্র্যাডবার্ন সরে দাঁড়ানোর পর থেকে নতুন কোচ খুঁজে পেতে কম হয়রানির মধ্য দিয়ে যেতে হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। দীর্ঘ অন্বেষণের পর টেস্টের জন্য জেসন গিলেস্পি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে গ্যারি কারস্টেনকে প্রধান হিসেবে নিয়োগ দেয় পিসিবি।

নতুন কোচ নিয়োগ নিয়ে এরই মধ্যে মধ্যে সমালোচনা শুরু হয়েছে দেশটিতে। বিতর্কটা অবশ্য ভারতকে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ কারস্টেনের নিয়োগ নিয়ে।

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল গোছানোর জন্য কতটুকুই বা সময় পাবেন প্রোটিয়ান কোচ- এ নিয়ে চলছে বিতর্ক। সে বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে কারস্টেনের আরেকটি অভিনব কার্যকলাপ। তিনি ভারতে বসে অনলাইনে কোচিং করাচ্ছেন বাবর আজমদের! এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ক্ষোভ ঝাড়ছেন দেশটির সমর্থকেরা।

বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ১০ মে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান পর্ব শুরু হবে কারস্টেনের। এরই মধ্যে আইরিশদের সঙ্গে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাবর আজমরা। কিন্তু সদ্য নিয়োগ পাওয়া প্রধান কোচকে ছাড়াই অনুশীলন করতে হচ্ছে তাঁদের। তবে সরাসরি উপস্থিত না থাকলেও অনলাইনে যুক্ত হয়ে বাবরদের কৌশল শেখাচ্ছেন কারস্টেন।

চলমান আইপিএলের গুজরাট টাইটানসের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন কারস্টেন।  ভারতের ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব সামলাতে গিয়ে সরাসরি বাবরদের সময় দিতে পারছেন না বিশ্বকাপ জয়ী কোচ। তাই অনলাইনেই দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁর এ চেষ্টা ভালোভাবে নেয়নি পাকিস্তান সমর্থকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বাবরদের ভিডিও ক্লাসের একটি ফটো প্রকাশ করে ক্রিকেট পাকিস্তান। সে পোস্টের মন্তব্যে এক সমর্থক লিখেছেন, ‘একজন খেলোয়াড় ল্যাপটপ স্ক্রিনের সামনে বসে কোচের কাছ থেকে কীভাবে কিছু শিখতে পারবেন?’ আরেক সমর্থক ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মিকি আর্থারের মতো তিনিও অনলাইনে কোচিং করাবেন। পিসিবি, এটা ক্রিকেট নাকি তামাশা?’ আরেকজনের মন্তব্য, ‘পাকিস্তান সিরিজে তাঁকে পাওয়া যাবে না। অনলাইন কোচের ধারা চলছেই।’

সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, কারস্টেনের অনুপস্থিতিতে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজে সহকারী কোচ আজহার মাহমুদের অধীনে খেলবে পাকিস্তান। পিসিবির এক কর্মকর্তার বরাতে পিটিআই জানাচ্ছে, গুজরাট প্লে-অফে উঠতে না পারলে ইংল্যান্ড সিরিজেই পাওয়া যাবে কারস্টেনকে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর