অঙ্কের জটিল হিসাব বোঝার ইচ্ছা নেই পান্ডিয়ার

আপডেট : ০৭ মে ২০২৪, ১২:১৮ পিএম

গতকাল সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে উঠে এসেছে মুম্বাই। এবং এখনো কাগজে কলমে প্লে অফ খেলার সম্ভাবনা বেঁচে আছে দলটির।

তবে সেই কাগজে-কলমের হিসেবটা ঠিক বুঝে উঠতে পারছেন না হার্দিক পান্ডিয়া। মুম্বাই অধিনায়ক সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন। 

এই মৌসুমে ১২ ম্যাচে ৪ জয়ে এখন মুম্বাইয়ের পয়েন্ট ৮। পরের দুই ম্যাচ জিতলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১২। এখন পর্যন্ত ১২ পয়েন্টের বেশি মাত্র দুটি দল পেয়েছে। ফলে খুব জটিল হিসেবে এখনো তাদের সুযোগ আছে।

সূর্যকুমারের ৫১ বলে ১০২ রানের ইনিংসে শুরুর ধাক্কা কাটিয়ে অনায়াস জয় পেয়েছে মুম্বাই। ম্যাচ শেষে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকার যখন পান্ডিয়াকে জানালেন, এখনো প্লে-অফ খেলার সমীকরণ টিকে আছে- এ নিয়ে ভাবছেন না বলে জানিয়ে দিয়েছেন পান্ডিয়া।

এখন মুম্বাইকে শুধু বাকি জিতলেই হবে না। অন্য সব ম্যাচেও কঠিন সব সমীকরণের আশায় বসে থাকতে হবে তাদের। পান্ডিয়া এসব কঠিন হিসেবের মধ্যে ঢুকতে চান না, ‘কোন ধরনের অঙ্কের হিসাব নিয়ে কথা বলছি, এ নিয়ে আমার ধারণা নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলায় মনোযোগ দিতে চাই।’ 

গতকাল সানরাইজার্সের দুর্দান্ত ব্যাটিং লাইনআপকে বস মানিয়েছে মুম্বাই। এবার আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষেই ২৭৭ রান করেছিল হায়দরাবাদ। কিন্তু গতকাল ট্রাভিস হেড দুবার জীবন পেয়েও খুব বেশি ত্রাস ছড়াতে পারেননি। অভিষেক, ক্লাসেনরা গতকাল ব্যর্থ। 

তবে হার্দিক ব্যাটিং নিয়েই বেশি তৃপ্ত, ‘আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট করেছে, সেটা দারুণ ছিল। আমার বোলিংয়ের কথা বললে মি ঠিক জায়গায় বল করতে চাই, পরিস্থিতি বুঝে বল করতে চাই। আজ সঠিক জায়গায় বল করেছি এবং তা কাজে দিয়েছে।’  

ম্যাচের রূপ বদলে দিয়েছেন পীযূষ চাওলা। এই লেগ স্পিনারই আউট করেছেন হেডকে। পরে ক্লাসেনকেও তুলে নিয়েছেন তিনি। অধিনায়ক তাই আলাদা করে তাঁর প্রশংসা করেছেন, ‘চাওলাকে আজ মাঠের ছোট সীমানার দিকে বল করতে হয়েছে। তাঁকে নিখুঁত থাকতে হয়েছে। ইদানীং বোলারদের ভুল করার সুযোগ খুব কম থাকে।’

প্লে-অফ নিশ্চিত করতে হলে আগামী দুই ম্যাচ শুধু জিতলেই হবে না মুম্বাইয়ে, নিজেদের রানরেট অনেক বাড়িয়ে নিতে হবে। এবং আশা করতে হবে লক্ষ্ণৌ, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মধ্যে অন্তত দুই দল যেন বাকি সব ম্যাচে হারে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর