চার-ছক্কা তো সবাই মারেন, আইপিএল দেখল হেড-অভিষেকের নির্দয় প্রহার

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:১৮ পিএম

১৬৬ রানের লক্ষ্য। এবারের আইপিএলে যেখানে ২০০-২৫০ রান নিয়মিতই হচ্ছে, সে হিসেবে বেশ কমই বলতে হয়। তবে একেবারে মামুলিও তো নয়! ট্রাভিস হেড আর অভিষেক শর্মাকে তা কে বোঝাবে!

টি-টোয়েন্টিতে চার-ছক্কার ঝড় ওঠেই। এবারের আইপিএলে সেটা বেশিই উঠেছে, এবং সেখানে হেড আর অভিষেক এবং তাঁদের দল সানরাইজার্স হায়দরাবাদেরই বড় কৃতিত্ব। কিন্তু আজ যা করলেন হেড আর অভিষেক, সেটাকে শুধুই আগ্রাসন বলেও বোঝানো যাবে না! লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে এমনই পেটালেন যে, ১৬৬ রান করতে ১০ ওভারও লাগল না হায়দরাবাদের!

২৮ বলে ৮ চার ৬ ছক্কায় ৭৫ রান করলেন অভিষেক। হেড আরেক কাঠি সরেস, ৩০ বলে ৮ চার ৮ ছক্কায় করলেন ৮৯ রান! মারের হাত থেকে একটু যে রেহাই পাবে লক্ষ্ণৌয়ের বোলাররা, সে উপায়ও রাখেননি দুজন। একজনও যে আউট হলেন না! মাত্র ৯.৪ ওভারেই ১০ উইকেট হাতে রেখে জিতে গেল সানরাইজার্স!

সব মিলিয়ে মাত্র ৫৮ বল লেগেছে সানরাইজার্সের জয় পেতে, এর ৫০ ভাগের বেশি বলই গেছে বাউন্ডারিতে!

লক্ষ্ণৌ এখন হয়তো মাথা চুলকে ভাবছে, তাদের ব্যাটসম্যানরাও একই পিচে খেলেছিলেন তো? অধিনায়ক লোকেশ রাহুল তো টেস্ট খেলেছেন, হেড- অভিষেকের চেয়ে বেশি বল (৩৩) খেলেও রান করেছেন তাঁদের ৪০ ভাগেরও কম (২৯)। ১০০ পেরোতেই ১৫ ওভার লেগে যায় তাদের।

শেষদিকে নিকোলাস পুরান (২৬ বলে ৪৮) আর আইয়ুশ বাদোনি (৩০ বলে ৫৫) ঝড় না তুললে তো ১৬০-ও পেরোনো হয় না লক্ষ্ণৌয়ের।

ঝড়? হেড-অভিষেকের তান্ডবের পর পুরান-বাদোনির ব্যাটিংকে বরং 'ফুৎকার'ই মনে হতে পারে! 

 

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর