ভারতের সংবাদমাধ্যমের দাবি

চাপের কারণে ভারতের বিশ্বকাপ দলে পান্ডিয়া, রোহিত যাচ্ছেন অবসরে

আপডেট : ১৩ মে ২০২৪, ০৬:২৫ পিএম

ভারতের বিশ্বকাপ দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল, দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া। যার পেছনে অন্যতম কারণ চলমান আইপিএলে পান্ডিয়ার অফ ফর্ম আর গত বছর দুয়েকে তাঁর অনিয়মিত বোলিং। তবে সব গুঞ্জন উড়িয়ে রোহিত শর্মার অধীনে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন পান্ডিয়া। কিন্তু এবার ভারতীয় গণমাধ্যম দৈনিক জাগরণ তাদের প্রতিবেদনে বিস্ফোরক এক তথ্য জানিয়েছে। 

ভারতের বিশ্বকাপ দলে পান্ডিয়াকে চাননি রোহিত শর্মা, কিন্তু চাপে পড়ে বিশ্বকাপ দলে পান্ডিয়াকে জায়গা দিতে হয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের অন্যতম গণমাধ্যম দৈনিক জাগরন। পাশাপাশি জানিয়েছে, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন রোহিত। 

মূলত মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরানোর পর থেকেই ভক্ত-ক্রীড়া বিশ্লেষকরা পান্ডিয়াকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। সমালোচনা যখন চলমান, তখন পান্ডিয়ার অধীনে মুম্বাইয়ের একের পর এক হার বিতর্ক আরও বাড়িয়েছে। আইপিএলে ১৩ ম্যাচে ৯টিতে হেরেছে মুম্বাই। যেখানে পান্ডিয়া নিজেও ছিলেন অফ ফর্মে। 

আইপিএলের মাঝপথে বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিসিআই। যেখানে পান্ডিয়াকে দলে তো নেওয়া হয়েছেই, রোহিত শর্মার ডেপুটি অর্থাৎ, সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে।
 
দৈনিক জাগরন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের দল ঘোষণার আগে প্রধান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা কেউই হার্দিককে বিশ্বকাপ দলে নিতে আগ্রহী ছিলেন না। মূলত ভারতীয় ক্রিকেট বোর্ডের এক প্রকার চাপের কারণে পান্ডিয়াকে দলে অন্তর্ভুক্ত করতে হয়েছে। চাপটা কী নিয়ে বা কে দিয়েছেন, সেটা স্পষ্ট করে লেখেনি জাগরণ। তবে একটা ধারণার কথা জানিয়েছে - ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে পান্ডিয়াকেই ভাবছে ক্রিকেট বোর্ড। 

পান্ডিয়ার সঙ্গে রোহিতের সম্পর্কটাও ঠিকঠাক নেই বলে জানিয়েছে গণমাধ্যমটি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে মুম্বাইয়ের অনুশীলনে দুই ভাগে বিভক্ত দেখা গিয়েছে রোহিত-পান্ডিয়াকে। এছাড়াও আইপিএলে ধারাভাষ্য দেওয়া মাইকেল ক্লার্ক মুম্বাই ইন্ডিয়ানসকে দুই ভাগে বিভক্ত বলে মন্তব্য করেছেন। 

এমন পরিস্থিতিতে ভারতের বিশ্বকাপ দলে পান্ডিয়া রোহিতের অধীনে পারফর্ম করতে পারবেন কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দৈনিক জাগরন তাদের সেই প্রতিবেদনে আরও জানাচ্ছে, বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন রোহিত শর্মা। যার পেছনে অন্যতম কারণ ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বয়স ও তাঁর সাম্প্রতিক ফর্ম। সর্বশেষ ছয় ম্যাচে মুম্বাইয়ের হয়ে রোহিতের রান সংখ্যা (৬, ৮, ৪, ১১, ৪ ও ১৯) অন্তত তাই বলছে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর