পান্ডিয়া নিজে ডুবলেন, তাঁকে হারানো দলও ডুবল

আপডেট : ১৪ মে ২০২৪, ১১:১৭ এএম

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল ম্যাচটি ছিল গুজরাটের জন্য বাঁচা-মরার। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না শুবমান গিলদের। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিয়েছিল, ম্যাচে বৃষ্টি বাগড়া দিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী আহমেদাবাদে বৃষ্টি ঝরতে শুরু করে ম্যাচের অনেক আগে থেকে। কিন্তু সে বৃষ্টি আটকাতে পারেনি সমর্থকদের। অঝোর বর্ষণ উপেক্ষা করেই গুজরাটের সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির হন ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকেরা। গ্যালারিতে বসেই অপেক্ষা করতে থাকেন বৃষ্টি থামার। কিন্তু প্রকৃতি সমর্থকদের মনের ভাষা হয়তো বুঝতে পারেনি।

নরেন্দ্র মোদি স্টেডিয়াম গতকাল একটা বলও গড়ায়নি। বল হওয়া তো দূরের কথা, টসই হয়নি। আম্পায়াররা অপেক্ষা করেন তিন ঘণ্টারও বেশি সময় ধরে। কিন্তু বৃষ্টি না থামায় শেষ মেষ বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগ করে দেওয়া হয় দুই দলকেই। এতেই নিশ্চিত হয়ে যায়, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে গুজরাটকে।

গতকাল কলকাতা ও গুজরাটের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ছবি:আইপিএল

অথচ সর্বশেষ দুই মৌসুমেই ফাইনাল খেলা গুজরাট একবার শিরোপাও জিতেছে। দুবারই গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। চলতি মৌসুমে পাণ্ডিয়া গুজরাট ছেড়ে পুরোনো দল মু্ম্বাই ইন্ডিয়ানসে ফিরে গেছেন অধিনায়ক হিসেবে। পান্ডিয়াকে হারিয়ে গুজরাট প্লে-অফেই উঠতে পারল না। অন্যদিকে পুরোনো ডেরায় গিয়ে যে পান্ডিয়া ভালো করেছেন, এমন নয়। গুজরাটের আগেই বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাইয়ের।

গতকাল ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গতকাল ১ পয়েন্ট পেয়েছে গুজরাট। ১৩ ম্যাচ শেষে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১৬ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে শুবমান গিলরা। সে ম্যাচে জিতলে গুজরাটের পয়েন্ট হবে ১৩। অন্যদিকে বর্তমানে টেবিলের শীর্ষে থাকা চার দল ন্যূনতম ১৪ পয়েন্ট করে পেয়েছে। তাই শেষ ম্যাচে হায়দরাবাদকে হারালেও আর শীর্ষ চারে ওঠার কোনো সুযোগ নেই গুজরাটের।

অন্যদিকে পণ্ড হওয়া ম্যাচের ১ পয়েন্ট পাওয়ায় ১৩ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কলকাতা। আগেই প্লে-অফ নিশ্চিত করা দলটির শীর্ষ দুইয়ে থেকে গ্রুপ থেকে গ্রুপ পর্ব শেষ করা নিশ্চিত হয়েছে দলটির। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করা দলটি ফাইনালে ওঠার জন্য দুটি সুযোগ পাবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর