সমর্থকদের সন্দেহ

আইপিএলে ভরাডুবির পর সংসারও ভাঙছে পান্ডিয়ার?

আপডেট : ২৫ মে ২০২৪, ১২:৫৩ পিএম

প্রায় ভুলে যাওয়ার মতো একটা আইপিএল মৌসুম কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া। মাঠে কিংবা মাঠের বাইরে- কোনো জায়গাতেই স্বস্তিতে ছিলেন না ভারতীয় অলরাউন্ডার। একদিকে ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন, আবার তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট তালিকার তলানিতে থেকে মৌসুম শেষ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ট্রল-মিমের অন্যতম বিষয়বস্তু হয়ে ওঠেন মুম্বাই অধিনায়ক। এবার বাজে সময় হানা দিয়েছে পান্ডিয়ার ব্যক্তিগত জীবনেও। গুঞ্জন উঠেছে, পান্ডিয়ার সংসারে ভাঙনের সুর বাজছে।

সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০২১ সালের ৩১ মে বিয়ে করেন পান্ডিয়া। সে বছরের ৩০ জুলাই তাঁদের সন্তান অগস্ত্যর জন্ম হয়। চলতি আইপিএলে পান্ডিয়ার বাজে পারফরম্যান্সের কারণে স্ত্রী নাতাশা অনলাইনে বুলিংয়ের শিকার হন। এবার তো নাতাশা-পান্ডিয়ার বিচ্ছেদের গুঞ্জনই উঠেছে।

গুঞ্জনের আগুনে ঘি ঢালেন নাতাশা নিজেই। ইনস্টাগ্রাম আইডিতে নাতাশার নামের শেষে পান্ডিয়া পদবি ছিল। সম্প্রতি সেটি মুছে ফেলেছেন সার্বিয়ান মডেল। এছাড়া নাতাশার জন্মদিনে পান্ডিয়া কোনো পোস্ট দেননি বলে বিচ্ছেদের গুঞ্জন আরও গাঢ় হয়। অনেকদিন ধরে দুজনের একসঙ্গে থাকার ছবিও পোস্ট করছেন না বলে সন্দেহ দানা বাধে ভক্ত-সমর্থকদের মনে।

এসব উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেডিটে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যদিও এটা কেবলই একটা জল্পনা, তবে হার্দিক ও নাতাশা দু'জনেই একে অপরকে নিয়ে কোনো ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করছেন না । এর আগে নাতাশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন, তবে এখন তিনি (পান্ডিয়ার) নাম পুরোপুরি মুছে দিয়েছেন।’

রেডিট পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ। সেদিন হার্দিক কোনো পোস্ট করেননি। যেসব ফটোতে শুধু তাঁদের সঙ্গে সন্তান অগস্ত্য আছে, সেসব বাদে নাতাশা পান্ডিয়ার সঙ্গে তাঁর সাম্প্রতিক সমস্ত পোস্টও মুছে ফেলেছেন। এছাড়া, এবারের আইপিএলে পান্ডিয়ার জন্য নাতাশাকে মাঠেও যেতে দেখা যায়নি। যদিও ক্রুনাল পান্ডিয়া ও পানখুরি (ক্রুনালের স্ত্রী) তাঁর (নাতাশার) পোস্টে এখনো মন্তব্য করছেন, তবুও মনে হয়, ওদের (পান্ডিয়া-নাতাশার) মধ্যে অবশ্যই কিছু বিষয়ে সমস্যা হয়েছে।’

এমন দাবির পক্ষে-বিপক্ষে অনেক মন্তব্য করা হয় মন্তব্যের ঘরে। কেউ কেউ এ দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। অনেকেই দাবি করেছেন, বুলিংয়ের হাত থেকে বাঁচতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে এড়িয়ে চলছেন তাঁরা। তবে এ গুঞ্জনের বিষয়ে পান্ডিয়া বা নাতাশা কারো মন্তব্য পাওয়া যায়নি।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর