বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে কী, ১১ জন ক্রিকেটারই তো নেই!

আপডেট : ২৭ মে ২০২৪, ০৭:১৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ ১ জুন মাঠে গড়ালেও আজ থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের আমেজ। যুক্তরাষ্ট্রে আজ বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ মুখোমুখি হবে কানাডা ও নেপাল। আগামীকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। একই দিনে অস্ট্রেলিয়াও প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে, তবে ২০২১ বিশ্বচ্যাম্পিয়নদের বিপত্তি বেঁধেছে একাদশে ক্রিকেটার নামানো নিয়ে। 

বিশ্বকাপের আগে আইপিএলে ব্যস্ত ছিলেন অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। গতকাল আইপিএল শেষ হলেও মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যার ফলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের মাত্র ৯ জন ক্রিকেটারকে পাচ্ছে তারা!

স্টার্ক-কামিন্সের পাশাপাশি ম্যাক্সওয়েল, হেড, স্টয়নিস, গ্রিনকেও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিশ্রামে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে আগামীকাল নামিবিয়ার বিপক্ষে কোচিং স্টাফদের নিয়ে একাদশ সাজাতে হতে পারে। 

আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেয়া নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, ‘কিছুটা নমনীয় হওয়া প্রয়োজন। ওরা আইপিএলে ছিল। গত কিছুদিনের মধ্যে ওরা অনেক ম্যাচ খেলেছে। সেজন্য দেশে কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য ওদের ছুটি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আমরা ১৫ জনকেই পাব, তবে ওদের বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা মাত্র কয়েক দিন হলেও।’

আগামীকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচের পর ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ক্রিকইনফো লিখেছে, যেহেতু নিজ দলের ক্রিকেটারদের তারা এখন পাচ্ছে না, সে ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, নির্বাচক জর্জ বেইলিসহ বাকি কোচিং স্টাফদের একাদশে নামিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া। 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর